Thursday, July 2, 2026
HomeScrollরেলের তৎপরতায় হকার উচ্ছেদ! অবৈধ স্টল উধাও হতেই কী অবস্থা হাওড়া-শিয়ালদহে?
Hawker Eviction In Howrah & Sealdah

রেলের তৎপরতায় হকার উচ্ছেদ! অবৈধ স্টল উধাও হতেই কী অবস্থা হাওড়া-শিয়ালদহে?

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল হাওড়া ও শিয়ালদহ স্টেশন চত্বরের চেনা ছবিটা

কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল শিয়ালদহ রেল স্টেশন (Sealdah Railway Station) চত্বরের চেনা ছবিটা। দীর্ঘদিনের ভিড়, দখলদারি এবং হকার সমস্যার অবসান ঘটিয়ে ১ নম্বর থেকে ২১ নম্বর প্ল্যাটফর্মের সামনের এলাকা পুরোপুরি হকারমুক্ত করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের দাবি, সাধারণ যাত্রীদের সুবিধা ও নির্বিঘ্ন চলাচলের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পদক্ষেপে খুশি নিত্যযাত্রীদের বড় অংশ।

রেল সূত্রে খবর, গত কয়েক বছরে স্টেশন সংলগ্ন এলাকায় লাগামছাড়া ভাবে অবৈধ স্টল গজিয়ে উঠেছিল। অভিযোগ, পূর্ববর্তী সরকারের আমলে ইউনিয়নের প্রভাবকে কাজে লাগিয়ে স্টেশন চত্বরে হকারদের দাপট ক্রমশ বেড়েছিল। রুটিন তোলাবাজির অভিযোগও উঠেছে। ফলে যাত্রীদের চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছিল বলে দাবি রেল কর্তৃপক্ষের।

আরও পড়ুন: এবার থেকে টাকা দিলেও মিলবে না সিট! কলেজ ভর্তিতে বড় বদল বিজেপি সরকারের

রবিবার সকালে শিয়ালদহ স্টেশন চত্বরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। স্টেশনের মূল প্রবেশপথের সামনে কার্যত কোনও হকার চোখে পড়েনি। পূর্ব রেলের (Eastern Railway) শিয়ালদহ ডিআরএম অফিস সূত্রে জানা গিয়েছে, আগেই হকারদের নোটিস দিয়ে জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনেকেই নিজেদের পসরা গুটিয়ে চলে যান। যাঁরা নির্দেশ মানতে দেরি করেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও খবর।

অন্যদিকে, শনিবার রাতে হাওড়া রেল স্টেশন (Howrah Railway Station) চত্বরেও চলে উচ্ছেদ (Hawker Eviction) অভিযান। রেলের তরফে বুলডোজার চালিয়ে ফুটপাথের প্রায় ১৫০টি ‘অবৈধ’ স্টল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের স্বার্থেই এই অভিযান চালানো হয়েছে। এর আগেও একাধিকবার নোটিস দিয়ে হাওড়া স্টেশন এলাকা হকারমুক্ত করার চেষ্টা হয়েছিল। কিন্তু পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি। শনিবার রাতের অভিযানের আগে ফের সতর্কবার্তা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে রেল। তবে রেলের এই পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন বহু যাত্রী।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO