Sunday, March 29, 2026
HomeScrollভুলে ভরা ওয়েবসাইট, SIR আবহে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু, ৩ জন...
TMC

ভুলে ভরা ওয়েবসাইট, SIR আবহে এখনও পর্যন্ত ৩৪ জনের মৃত্যু, ৩ জন BLO-র আত্মহত্যা

শনিবার সিইও দফতরে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল

কলকাতা: বিএলও-দের ওপর অত্যাধিক চাপ দেওয়ার অভিযোগে রাজ্যজুড়ে বাড়ছে মৃত্যু। এই ঘটনায় শনিবার সিইও দফতরে গেলেন তৃণমূলের প্রতিনিধি দল। শনিবার সিইও দফতরে গিয়েছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, পার্থ ভৌমিক। কমিশনের গাফিলতিতে বহু মৃত্যু হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন তারা। তাদের আরও অভিযোগ, বিএলও-দের সঠিকভাবে প্রশিক্ষন না দিয়েই কাজ করানো হচ্ছে। তাদের ঘুম কেড়ে নিয়েছে নির্বাচন কমিশন। এর দায় এবং দায়িত্ব নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। প্রতিটি বুথে ১৫০ থেকে ২০০ নাম বাদ দেওয়া হয়েছে কোনও রাজনৈতিক দলের কথায়। এপিক কার্ডের নম্বর ইচ্ছাকৃতভাবে ভুল রাখা হয়েছে। ডেপুটেশন জমা দেওয়ার পর বেরিয়ে সাংবাদিক বৈঠক করে তৃণমূল।

প্রসঙ্গত, নদিয়াতে  আত্মঘাতী হন এক মহিলা বিএলও (BLO- Booth Level Officer)। মৃতার নাম রিঙ্কু তরফদার (৫৪)। তিনি বাঙ্গালঝি স্বামী বিবেকানন্দ বিদ্যামন্দিরের পার্শ্বশিক্ষক এবং চাপড়া দুই পঞ্চায়েতের ২০১ নম্বর বুথের বিএলও হিসেবে দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার রাতে কৃষ্ণনগর (Krishnanagar) ষষ্ঠীতলায় নিজের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। আর শুধু আত্মহত্যাই নয়, তিনি নির্বাচন কমিশনকে তাঁর মৃত্যুর জন্য দায়ী করে সুইসাইড নোটও লিখে গিয়েছেন। এরপর থেকেই এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এর আগে এবিষয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: নির্বাচন কমিশনকে দায়ী করে সুইসাইড নোট, আত্মহত্যা মহিলা বিএলওর

সাংবাদিক বৈঠকে তৃণমূলের দাবি, ভুলে ভরা ওয়েবসাইট। দু’বছরের কাজ দু মাসে করছে। তিনজন BLO আত্মহত্যা করলেন । প্রতি পাঁচ জনের মধ্যে চারজন ভোটারকে শুনানিতে ডাকার ব্যবস্থা করা হচ্ছে। অ্যাপ ক্রাশ করছে, সার্ভার কাজ করছে না। BLO দের সঠিকভাবে প্রশিক্ষণ হয়নি। ৪ ডিসেম্বরের মধ্যে সঠিকভাবে ডিজিটাইজেশন করা সম্ভব নয়। BLO দের ওপর কাজের চাপ প্রতিনিয়ত বাড়ছে। অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ নিক দাবি তৃণমূলের।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot