HomeBig newsআজ থেকেই তুমুল দুর্যোগ, টানা ৩ দিন, কোন জেলায় কী অবস্থা...
Thunderstorms Forecast

আজ থেকেই তুমুল দুর্যোগ, টানা ৩ দিন, কোন জেলায় কী অবস্থা হবে?

পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে

ওয়েবডেস্ক-  বেশ ধেয়ে আসছে বৃষ্টি (Rain) । তীব্র গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে বঙ্গবাসীকে। এবার স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) । আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ (South Bengal)  সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Thunderstorms Forecast) পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার পর্যন্ত শুষ্ক পশ্চিমী ও উত্তর-পশ্চিমী বাতাসের দাপটে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও আজ রবিবার থেকেই আবহাওয়ার ভোল বদল। পশ্চিমী ঝঞ্জার প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। সোম ও মঙ্গলবার নাগাদ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত ও  অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন-  প্রতি পরিবারে চাকরি থেকে বিনামূল্যে বিদ্যুৎ! ইস্তেহারে ১১ দফা প্রতিশ্রুতি বামেদের

আগামী কয়েকদিন তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমবে। আজ রবিবার সকাল থেকে হালকা মেঘাচ্ছন্ন আকাশ সেই সঙ্গে মাঝে মধ্যে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বিকেল বা সন্ধ্যায় আংশিক মেঘলা আকাশা ও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুদায় বৃষ্টি হবে। রবি ও সোমবার বজ্রবিদ্যুৎ সহ দুই এক জায়াগায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মঙ্গলে আরও বৃষ্টি বাড়বে। কালবৈশাখীর পাশাপাশি শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকবে। সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান ও নদিয়া জেলায়। অপরদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে তিরিশ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বইবে ঝোড়ো বাতাস। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গল ও বুধবার। মঙ্গলবার উত্তরের ওপরে পাঁচ জেলা সহ বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী  সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News