Wednesday, August 19, 2026
HomeScroll‘ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতু দূরের কথা ললিপপ দেখাবেন মুখ্যমন্ত্রী’ কটাক্ষ সুকান্তের
Union Minister Sukanta Majumdar

‘ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতু দূরের কথা ললিপপ দেখাবেন মুখ্যমন্ত্রী’ কটাক্ষ সুকান্তের

বিজেপি ক্ষমতায় এলে দেশ-বিদেশের মানুষের জন্য ‘গঙ্গাসাগর হল’ করে দেওয়া হবে, দাবি সুকান্তের

ওয়েবডেস্ক-  ‘ভোট হয়ে গেলে গঙ্গাসাগর সেতুতো দূরের কথা ললিপপ দেখাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী’ গঙ্গাসাগরে (Gangasagar)  উপস্থিত হয়ে এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। মঙ্গলবার দিন গঙ্গাসাগরের পূর্ণ স্নান ও বিজেপি ক্যাম্প উদ্বোধন করতে সাগরে পৌঁছান কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Union Minister Sukanta Majumdar) । আর তার আগে লট নাম্বার এইটে উপস্থিত হয়ে তিনি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী (Cm Mamata Banerjee) যে গঙ্গাসাগর সেতুর কথা বলেছেন তা পুরোটাই মিথ্যে সমস্তটাই ভোটের রাজনীতি,  ভোট হয়ে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী ললিপপ দেখাবে।

অন্যদিকে এবারে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক চুরি ও ছিনতাই এর ঘটনা ঘটেছে তা নিয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী পুলিশ বরাবরই হিন্দু মেলার ক্ষেত্রে ইনএক্টিভ। পুণ্যার্থীরা আসে শুধুমাত্র গঙ্গা মাতার জন্য। অন্যদিকে তিনি এও জানান, এখনো পর্যন্ত ৪৫ লক্ষ না মোট ৩০ হাজার পুণ্যার্থী এসেছে। অন্যদিকে আগামীদিনে বিজেপি ক্ষমতায় এলে তারা দেশ-বিদেশের মানুষের জন্য ‘গঙ্গাসাগর হল’  (GangagaSagar Hall) করে দেবে এমনও আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন- নিপা আক্রান্ত কাটোয়ার নার্স কোমায়, অপরজন ভেন্টিলেনশনে

দোরগোড়ায় ২০২৬ এর বিধানসভা নির্বাচন। ফেব্রুয়ারির দিকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। প্রত্যেক রাজনৈতিক দলগুলিও ভোট প্রচার জোরকদমে শুরু করে দিয়েছে। এবার গঙ্গাসাগর কে ইস্যুকে শাসকদলের উপর আস্ফালন পদ্ম শিবিরের। গঙ্গাসাগর মেলায় নিয়ে বরাবরই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধর্মীয় পীঠস্থানের আসতে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরির শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ফলে গঙ্গাসাগর সেতু নির্মাণ সময়ের অপেক্ষা। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর সেতু তৈরি হয়ে গেলে আমি মানসিকভাবে স্বস্তির নিঃশ্বাস ফেলব। কারণ মেলাচলাকালীন আমি উদ্বিগ্ন থাকি। জলপথে পারাপার নিয়ে চিন্তা থেকে যায়। সেতু হয়ে গেলে কলকাতা থেকে সোজা গাড়ি নিয়ে চলে আসতে পারবে পুণ্যার্থীরা। মুড়িগঙ্গা নদীর উপর পাঁচ কিলোমিটার দীর্ঘ চার লেন বিশিষ্ট এই সেতু তৈরি হবে। যার খরচ করা হবে প্রায় ১৭০০ কোটি টাকা।

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor slot gacor