HomeScrollমাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল জোগাতে পাশে আলিপুরদুয়ার জেলা পুলিশ
Madhyamik Exam 2026

মাধ্যমিক পরীক্ষার্থীদের মনোবল জোগাতে পাশে আলিপুরদুয়ার জেলা পুলিশ

আলিপুরদুয়ার জেলায়  মাধ্যমিক দিচ্ছে ২৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী

ওয়েবডেস্ক- আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। আলিপুরদুয়ার জেলার (Alipurduar District Police) প্রতিটি পরীক্ষা কেন্দ্রই পরীক্ষার জন্য সুশৃঙ্খল ও সাজানো অবস্থায় প্রস্তুত করা হয়েছে। মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা গেছে,  চলতি বছরে আলিপুরদুয়ার জেলায় মোট ২৩ হাজার ৩২২ জন পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ হাজার ২৪৯ জন এবং ছাত্রী ১৩ হাজার ৭৩ জন।

পরিসংখ্যান অনুযায়ী,  এ বছর জেলায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি। জেলাজুড়ে মোট ৭০টি ভ্যানুতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা পরিচালনার জন্য কয়েকশো ইনভিজিলেটর নিয়োজিত রয়েছেন। তবে ইনভিজিলেটরের কিছুটা ঘাটতি থাকায় প্রয়োজনে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদেরও দায়িত্বে নেওয়া হয়েছে,  বলে শিক্ষা দফতর সূত্রে জানা গেছে।

অন্যদিকে,  পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে ও উৎসাহ বাড়াতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে আলিপুরদুয়ার জেলা পুলিশ। জেলা পুলিশের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো ছাত্রছাত্রীদের হাতে কলম ও ফুল তুলে দেওয়া হয়। পুলিশের এই আন্তরিক উদ্যোগে পরীক্ষার্থীদের মুখে হাসি ফুটতে দেখা যায়।

জেলা পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল পরীক্ষার্থীদের ভয় কাটানো, আত্মবিশ্বাস বাড়ানো এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করা, যাতে তারা নিশ্চিন্তে ও মনোযোগ দিয়ে পরীক্ষা দিতে পারে। অভিভাবকরাও পুলিশের এই মানবিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। সব মিলিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা, প্রশাসনের সক্রিয় ভূমিকা ও মানবিক উদ্যোগের মধ্য দিয়ে আলিপুরদুয়ার জেলায় শান্তিপূর্ণভাবে শুরু হল মাধ্যমিক পরীক্ষা।

[youtube-feed feed=1]
Read More

Latest News