HomeScrollএকসঙ্গে ৩২ শিল্প সংস্থার হাতে জমি, শিল্পায়নে গতি বাড়াতে বড় পদক্ষেপ! ১৪...
West Bengal Industry

একসঙ্গে ৩২ শিল্প সংস্থার হাতে জমি, শিল্পায়নে গতি বাড়াতে বড় পদক্ষেপ! ১৪ অক্টোবর হলদিয়ায় ৬,০০০ কোটির প্রকল্পের উদ্বোধন

রাজ্যে শিল্পায়নের গতি বাড়াতে একসঙ্গে ৩২টি শিল্প সংস্থার হাতে জমি তুলে দেবে সরকার। পাশাপাশি ১৪ অক্টোবর হলদিয়ায় প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি পেট্রোকেমিক্যাল প্রকল্পের উদ্বোধন।

ওয়েব ডেস্ক : রাজ্যে শিল্পায়নের গতি আরও বাড়াতে বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার (West bengal Government)। কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ৩২টি শিল্প সংস্থার হাতে জমির বরাদ্দপত্র তুলে দেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে এই অনুষ্ঠান হবে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, জমি বরাদ্দের ফলে বজবজ শিল্পতালুক-সহ একাধিক শিল্পাঞ্চলে নতুন শিল্প স্থাপনের সুযোগ তৈরি হবে। এর পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সম্ভাবনাও বাড়বে।

শুধু জমি বরাদ্দ নয়, আগামী ১৪ অক্টোবর হলদিয়ায় প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগে তৈরি হলদিয়া পেট্রোকেমিক্যালসের ফেনল ও অ্যাসিটোন প্রকল্পের উদ্বোধন করা হবে। দুর্গাপুজোর আগেই এই প্রকল্প চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজ্য সরকারের মতে, বড় শিল্প প্রকল্পের পাশাপাশি ডাউনস্ট্রিম শিল্পে বিনিয়োগ টানতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

সরকারের দাবি, প্রকল্পটি চালু হলে হলদিয়া দেশের বৃহত্তম ফেনল উৎপাদন কেন্দ্রগুলির অন্যতম হয়ে উঠতে পারে। একই সঙ্গে ওলেফিন কনভার্সন প্রযুক্তিনির্ভর ভারতের প্রথম ‘অন-পারপাস প্রোপিলিন’ প্ল্যান্ট হিসেবেও প্রকল্পটি আত্মপ্রকাশ করবে বলে জানানো হয়েছে। ফেনল, অ্যাসিটোন ও প্রোপিলিন উৎপাদন বাড়লে প্লাস্টিক, সিন্থেটিক রেজিন, আঠা ও কোটিংস-সহ বিভিন্ন ডাউনস্ট্রিম শিল্পে কাঁচামালের জোগান সহজ হতে পারে। ফলে নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে।

আরও খবর :  শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টির সতর্কতা বঙ্গজুড়ে!

বজবজ-সহ বিভিন্ন শিল্পাঞ্চলে জমি বরাদ্দের ফলে সংশ্লিষ্ট সংস্থাগুলি পরিকাঠামো গড়ে তুলে উৎপাদনে যেতে পারলে স্থানীয় অর্থনীতিতেও প্রভাব পড়তে পারে। ছোট ও মাঝারি শিল্পের পাশাপাশি সহায়ক শিল্প ও পরিষেবা ক্ষেত্রের বিস্তারের সম্ভাবনাও রয়েছে। ৩২টি শিল্প সংস্থার হাতে জমি হস্তান্তর এবং হলদিয়ার বৃহৎ পেট্রোকেমিক্যাল প্রকল্পের উদ্বোধনকে রাজ্যের শিল্পনীতির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে।

[youtube-feed feed=1]
Read More

Latest News