Monday, April 6, 2026
HomeScrollফের বাংলায় অমিত শাহ, ভোটের আগে ৬টি সভা! শেষদিনের প্রচারে থাকছে চমক
Amit Shah

ফের বাংলায় অমিত শাহ, ভোটের আগে ৬টি সভা! শেষদিনের প্রচারে থাকছে চমক

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গকেও বাড়তি নজর দিচ্ছে পদ্ম শিবির

ওয়েবডেস্ক-  ভোটের (West Bengal Assembly Election 2026)  আগে জোর কদমে প্রচারে বিজেপি (BJP) । দুদিন আগেই কোচবিহার থেকে প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শাসকদলকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে তুলোধনা করেছেন তিনি। এবার ফের রাজ্যে আসবেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah) । ৯ তারিখে বাংলায় (West Bengal0  প্রচারে আসছেন শাহ। আগামী ২৬ এপ্রিল শেষ প্রচার করবেন অমিত শাহ। সূত্রের খবর, আগামী ৯, ১১,১২, ১৯, ২৩ এবং ২৬ এপ্রিল বাংলায় জনসভা করবেন তিনি।

ইতিমধ্যেই ৪০ জন হেভিওয়েট ‘তারকা প্রচারকের’ তালিকা প্রকাশ করেছে পদ্ম শিবির, সেই তালিকায় রয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম। ইতিমধ্যেই ২ এপ্রিল ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে আয়োজিত কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে আসেন অমিত শাহ। দলীয় কর্মীদের উদ্দেশে বার্তা দিয়ে তিনি বলেন, এই নির্বাচনে বাংলায় পরিবর্তন আসবেই, শুভেন্দুর জয় সেই পরিবর্তনের সূচনা করবে, আর দিদির পরাজয় নিশ্চিত’।

আরও পড়ুন –  মোথাবাড়ি কাণ্ডে ‘মাস্টারমাইন্ড’ মোফাক্কারুল ইসলামকে সাসপেন্ড করল কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন

উত্তরবঙ্গ বিজেপির শক্তিশালী ঘাঁটি। তাই কোচবিহার থেকেই প্রচার শুরু করেছেন প্রধানমন্ত্রী। সেই মঞ্চ থেকেই মোদির বার্তা এবার বাংলা পরিবর্তন চাইছে। ফলে উত্তরবঙ্গেরও উপর আলাদা করে নজর দিচ্ছে বিজেপি। তবে এবার উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গকে বাড়তি নজর দিচ্ছে গেরুয়া শিবির। কারণ এবারে হাইভোল্টেজ বিধানসভা ভবানীপুর। এই কেন্দ্র থেকে লড়ছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার অপর দিকে প্রতিদ্বন্দ্বিতায় দেখা যাবে শুভেন্দু অধিকারীকে।

আগামী ২৬ এপ্রিল প্রচারের শেষ দিন কলকাতার ভোটের ময়দানে দেখা যাবে অমিত শাহকে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto