Thursday, June 18, 2026
HomeScrollমমতার সরকারের পতনের পর প্রতিজ্ঞা পূরণ করলেন আশুতোষ পাল
Basirhat

মমতার সরকারের পতনের পর প্রতিজ্ঞা পূরণ করলেন আশুতোষ পাল

তৃণমূল সরকারের পতনের পরেই চুল দাড়ি কাটলেন তিনি

বসিরহাট : ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে। বিধানসভা নির্বাচনে তৃণমূলকে (TMC) হারিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি (BJP)। এর পরেই নিজের প্রতিজ্ঞা পূরণ করলেন উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat) মহাকুমার বাদুড়িয়া ব্লকের বাসিন্দা আশুতোষ পাল (Ashutosh Paul) (৬৩) ওরফে তুলসী। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দীর্ঘ ১৫ বছরের শাসন শেষ হতেই চুল দাড়ি কেটে তার সেই প্রতিজ্ঞা পূরণ করলেন তিনি।

আশুতোষ (Ashutosh Paul) পাল পেশায় এক চায়ের দোকানী। তবে কী ছিল তাঁর প্রতিজ্ঞা? সক্রিয় বাম সমর্থক আশুতোষ জানান, “২০১১-র পালাবদলের পর একটি ঘটনা আমার মনে দাগ কেটে যায়। দুষ্কৃতি রাজকে তৃণমূল সরকার কীভাবে প্রশ্রয় দেয় সেই ঘটনা সে সময় খবরে দেখা। কলকাতার একজন গুন্ডাকে পুলিশ ধরে নিয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় থানায় গিয়ে সেই দুষ্কৃতিকে ছাড়িয়ে আনেন। এরপর থেকেই আমার আশঙ্কা হয়েছিল এই সরকার রাজ্যে আইনের শাসনের সরকার হতে পারে না। সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যতদিন মমতা সরকারের পতন হবে না, ততদিন এই চুল দাড়ি কাটবো না। আজ ১৫ বছর ধরে অপশাসনে বিরক্ত মানুষ যে দলের মাধ্যমেই তাঁকে হঠাক না কেন, আজ আমার সেই প্রতিজ্ঞা পূরণ করতে চলেছি।”

আরও খবর : অন্ধকারের সঙ্গে লড়াই করেই মাধ্যমিকে স্কুলসেরা সীতারাম

গত রবিবার বেলা ১১ টায় রামচন্দ্রপুর বাজারে একটি অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ ১৫ বছর পর ধরে না কাটা চুল দাড়ি কেটেছেন তিনি। এদিন উপস্থিত ছিলেন একদা এলাকার বিধায়ক মহম্মদ সেলিম, বর্তমান স্বরূপনগরের বিধায়ক পদপ্রার্থী বিশ্বজিৎ মন্ডল, সিপিআইএম নেতা শংকর ঘোষ রবিউল হকসহ সিপিএম ও তৃণমূল বিরোধী অন্যান্য রাজনৈতিক দলের সমর্থকরা। এই উপলক্ষে সেদিন দুপুরে তিনি ৫০০ মানুষের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করেছেন।

উল্লেখ্য, মাত্র পনেরো বছর বয়স থেকে ১৯৭৮ এর পঞ্চায়েত নির্বাচনের একজন বাম কর্মী হিসেবে রাজনৈতিক জীবনের শুরু আশুতোষের (Ashutosh Paul)। ভোটার হওয়ার পর থেকেই কখনও ইটভাটা শ্রমিক, কখনো লরি শ্রমিকের কাজের সূত্রে বাম শ্রমিক সংগঠনের আঞ্চলিক পদে কাজ করেছেন। ২০১১ সালে পালাবদলের পর কাজ হারান আশুতোষ। স্ত্রী, তিন সন্তানকে নিয়ে সংসারে দারিদ্রতা দেখা দেয়। বিক্রি হয়ে যায় আশুতোষ এর সাধের লরিটিও। এরপর কখনো ইটভাটা শ্রমিক, কখনো ছোট ব্যবসা করেও আর নিজের পায়ে দাঁড়াতে পারেননি। রামচন্দ্রপুর পঞ্চায়েত অফিসের সামনে ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে সংসার চালাতেন।

সেই চায়ের দোকানে বসেই তিনি সগর্বে জানিয়ে দিলেন, মমতার অপশাসন রুখে দিয়ে বিজেপি ক্ষমতায় আসলেও, প্রতিজ্ঞা পূরণে কথামতো কাজ করবেন। তার দীর্ঘদিনের না কাটা চুল দাড়ি কেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের উৎসব পালনের মধ্য দিয়ে তার প্রতিজ্ঞা পূরণ করেন রবিবার।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO