Wednesday, May 13, 2026
HomeScrollমদ-জুয়া-সাট্টার প্রতিবাদ করায় বন্দুক দেখিয়ে হুমকি! চাঞ্চল্য পানিহাটিতে
Panihati

মদ-জুয়া-সাট্টার প্রতিবাদ করায় বন্দুক দেখিয়ে হুমকি! চাঞ্চল্য পানিহাটিতে

উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায়

পানিহাটি : ফের উত্তপ্ত হয়ে উঠল পানিহাটি (Panihati)। এলাকায় মদ, জুয়া ও সাট্টার প্রতিবাদ করায় কয়েকজন প্রতিবাদী মহিলাকে বাড়িতে গিয়ে বন্দুক দেখিয়ে হুমকি (Threat) দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে পানিহাটি পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের সারদাপল্লী এলাকায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় কিছু যুবক রাতের বেলা জুয়া (Gambling) ও সাট্টার আসর বসাত। শুধু তাই নয়, এলাকার মহিলাদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করা, হাত ধরে টানাটানির মতো ঘটনাও ঘটত বলে অভিযোগ। এই পরিস্থিতির বিরুদ্ধে সম্প্রতি সরব হন এলাকার মহিলারা ও বাসিন্দাদের একাংশ।

আরও খবর : আজ কোন কোন জায়গায় বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন

অভিযোগ, এরপরই শুরু হয় দুষ্কৃতীদের দাপট। প্রতিবাদীদের বাড়ির সামনে বাইক নিয়ে এসে বন্দুক দেখিয়ে ভয় দেখানো হয় বলে দাবি স্থানীয়দের। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিশেষ করে মহিলাদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ (Police)। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীকেও। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে এবং টহলদারি শুরু করে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশিও।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor https://todayinnewsfocus.com/ BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto