Monday, March 16, 2026
HomeScrollবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার কাউন্সিলর

বনগাঁ: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে গ্রেফতার বনগাঁ পুরসভার (Bongaon Municipal) ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর (Bongaon Councilor Arrested)। চিরঞ্জিত বিশ্বাস নামে ওই কাউন্সিলরকে রবিবার রাতেই গ্রেফতার করা হয়। সোমবার তাকে বনগাঁ আদালতে পেশ করা হয়। বিয়ের দাবিতে কাউন্সিলর এর বাড়ির সামনে চড়াও হয়ে প্রতিবাদ মহিলার। তারপর রাতে এই গ্রেফতার হলেন বনগাঁ পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস।

ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার মিলনপল্লী পার্কিং এলাকায়। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসের বাড়ির সামনে শনিবার রাতে এবং রবিবার সকাল থেকে দীর্ঘ সময় ওই মহিলাকে প্রতিবাদ করতে দেখা যায়। কাউন্সিলরকে ডেকে ডেকে না পেয়ে তার গেটের সামনে ক্ষোভ দেখান মহিলা। পরে অবশ্য পুলিশ এসে রবিবার দুপুরে তাকে সরিয়ে দেয়। তিনি চিরঞ্জিত বিশ্বাসের শাস্তির দাবি তোলেন। তাঁর কথায়, “চিরঞ্জিত বিশ্বাস আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ব্যবহার করেছেন।”

আরও পড়ুন: ফের রবিনসন স্ট্রিটের ছায়া! মায়ের পচাগলা দেহ আগলে ছেলে

মহিলার অভিযোগ তার এক সন্তান নিয়ে তিনি ভাড়া বাড়িতে রয়েছেন। স্বামীর সঙ্গে অশান্তির পর আলাদা কাউন্সিলার চিরঞ্জিত তাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। আলাদা ভাড়া বাড়ি করে দেয়। তাঁর সঙ্গে দীর্ঘ এক বছর ধরে সম্পর্কে ছিলেন নির্দল কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাস। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে বারবার সহবাস করে। পরে বিয়ে করতে চাইলে অস্বীকার করে তাকে গালিগালাজ করে। ইদানীং তিনি আর তাঁর সঙ্গে যোগাযোগ করছেন না। তার কোনও খোঁজও নিচ্ছেন না। এরপর রবিবার রাতে কাউন্সিলর চিরঞ্জিত বিশ্বাসকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। সোমবার বনগাঁ আদালতে তোলা হবে। বিজেপি জানিয়েছে ওই কাউন্সিলরের সঙ্গে তৃণমূলের যোগসূত্র ছিল তাই কাউন্সিলর এত সাহস।

অন্য খবর দেখুন

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker idn poker 88