Monday, June 8, 2026
HomeScrollতোলাবাজির অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী আর তাঁর স্বামী
Bankura

তোলাবাজির অভিযোগে গ্রেফতার বাঁকুড়ার তৃণমূল নেত্রী আর তাঁর স্বামী

আত্মসমর্পণের পর ধৃত বাপি চক্রবর্তী

বাঁকুড়া: ব্যবসায়ীর কাছ থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়ার (Bankura) প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা তথা বাঁকুড়া পুরসভার এক তৃণমূল কাউন্সিলারের স্বামী বাপি চক্রবর্তী। শনিবার গভীর রাতে বাঁকুড়া সদর থানায় আত্মসমর্পণ করেন তিনি। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। রবিবার ধৃতকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২০ মে প্রভাতরঞ্জন গুপ্ত নামে এক রঙ ব্যবসায়ী বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, ২০২৩ সালে কেন্দুয়াডিহি এলাকায় নিজের জমিতে দোকান তৈরির কাজ শুরু করেছিলেন। সেই সময় স্থানীয় তৃণমূল নেতা বাপি চক্রবর্তী রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্মাণকাজ আটকে দেন বলে অভিযোগ।

আরও পড়ুন: খণ্ডঘোষে বিজেপির দলীয় পতাকা পোড়ানোর অভিযোগে চাঞ্চল্য, উত্তেজনা বাদুলিয়া বাজারে

ব্যবসায়ীর আরও দাবি, পরে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা তোলা দাবি করা হয়। ভয় এবং চাপের মুখে পড়ে বাধ্য হয়ে নগদ সেই টাকা বাপি চক্রবর্তীকে দিতে হয়েছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করেছেন তিনি। দীর্ঘদিন শাসক দলের প্রভাবশালী নেতার বিরুদ্ধে অভিযোগ জানানোর সাহস পাননি বলেও জানিয়েছেন ওই ব্যবসায়ী। তবে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর অবশেষে থানার দ্বারস্থ হন তিনি।

অভিযোগ দায়েরের পর থেকেই বাপি চক্রবর্তীর খোঁজ শুরু করে পুলিশ। শেষ পর্যন্ত শনিবার রাতে তিনি নিজেই থানায় আত্মসমর্পণ করেন। এরপর তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১২৬/২ ধারায় কাজে বাধা দেওয়া, ৩০৮/৫ ধারায় তোলাবাজি এবং ৩৫১/২ ধারায় ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে বাঁকুড়ার রাজনৈতিক মহলে শোরগোল পড়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের তরফে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ slot gacor BWO99 poker idn poker situs slot gacor toto slot situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188