HomeScrollশিল্পনগরীর মার্কেটে দুষ্কৃতীদের তাণ্ডব! রাস্তায় ফেলে দেওয়া হলো সবজি, এখন কী অবস্থা?
Durgapur

শিল্পনগরীর মার্কেটে দুষ্কৃতীদের তাণ্ডব! রাস্তায় ফেলে দেওয়া হলো সবজি, এখন কী অবস্থা?

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী, নামানো হল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও

পশ্চিম বর্ধমান: রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে নতুন করে উত্তেজনা ছড়াল শিল্পনগরী দুর্গাপুরে (Durgapur)। শহরের সেন মার্কেটে তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী (Vandalized), মারধর করা হল ব্যবসায়ীদের, রাস্তায় ফেলে দেওয়া হলো সবজি। অভিযোগের তির তৎকাল বিজেপি (BJP) কর্মীদের দিকে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী (Police), নামানো হল কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) জওয়ানদেরও। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ (CCTV Footage) ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

অভিযোগ, সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৎকাল বিজেপি কর্মীরা সেন মার্কেটের ব্যবসায়ী সমিতি দখল করতে আসে। সেই সময় প্রতিবাদ জানায় ব্যবসায়ী সমিতি। স্থানীয় ব্যবসায়ীরা প্রশ্ন তোলেন যে, একটি অরাজনৈতিক অফিসকে কেন দখল করার চেষ্টা চলছে। ঘটনার বিরোধীতা করা হল তার ফল হয় উল্টো।

আরও পড়ুন: ভোট পরবর্তী অশান্তি মামলায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের হাতে গ্রেফতার তৃণমূল নেতা

এর পর রবিবার সকালে ফের মুখে কালো কাপড় বেঁধে এই দুষ্কৃতীরা সেন মার্কেট ঢুকে তাণ্ডব শুরু করে দেয়, রাস্তায় ফেলে দেওয়া হয় সবজি, ব্যাপক মারধর করে সেন মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাগর সাহাকে। উত্তেজিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোক ওভেন থানার পুলিশ, নামানো হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্যের অভিযোগ ওঠে, ভাইরাল হয় ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের সেন মার্কেটে।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News