Wednesday, April 1, 2026
HomeScrollরামনবমীর মিছিলে ‘বিমান বসু’ হাতে ধরানো হল গদা! সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট! 
Biman Basu

রামনবমীর মিছিলে ‘বিমান বসু’ হাতে ধরানো হল গদা! সোশ্যাল মিডিয়ায় বিকৃত পোস্ট! 

কুরুচিকর কাণ্ডে কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানাল সিপিএম

ওয়েবডেস্ক-  ভোটের (Assembly Election 2026)  আবহে চরম উত্তেজনা!  ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর (Biman Basu)  ছবি বিকৃত (De Fake Image) করে সোশ্যাল মিডিয়ায় (Social Media)  পোস্ট। এই ধরনের কুরুচিকর কাণ্ডে পুলিশের দ্বারস্থ হল সিপিএম (CPM) । মঙ্গলবার কলকাতা পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য শমীক লাহিড়ী। সিপিএমের অভিযোগ, একজন অশীতিপর মানুষকে এই ভাবে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তার ছবি বিকৃত করা হয়েছে।

মঙ্গলবার কলকাতার সিপি-কে পাঠানো অভিযোগপত্রে লেখা হয়েছে, সৌমেন ভারতীয় হালদার নামে এক ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইল থেকে একটি ছবি পোস্ট করা হয়। সেখানে দেখা গেছে,রামনবমী উপলক্ষে মিছিলে নেতৃত্ব দিচ্ছেন প্রবীণ বাম নেতা বিমান বসু। ‘জয় শ্রীরাম’ লেখা পতাকা উড়িয়ে গলায় গেরুয়া উত্তরীয় ঝুলিয়ে হেঁটে যাচ্ছেন বিমান বসু।

আরও পড়ুন-  দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, সাত জেলায় ঝড়ের সতর্কতা

তাঁর হাতে রয়েছে গদা।  এই ধরনের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছে সিপিএম। তাদের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধরনের ভুয়ো ছবি ছড়ানো হচ্ছে। বিধানসভা ভোটের মুখে সমাজে হিংসা, ঘৃণা ছড়ানোর জন্য এই ধরনের জঘন্য কাজের আশ্রয় নেওয়া হয়েছে। এমন উস্কানিমূলক পোস্ট সাইবার অপরাধের মধ্যে পড়ে। অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot