Tuesday, June 16, 2026
HomeScrollছোট্ট শিশুর অনুরোধে অঙ্গনওয়াড়ির মেন্যুতে জুড়ল বিরিয়ানির পদ!

ছোট্ট শিশুর অনুরোধে অঙ্গনওয়াড়ির মেন্যুতে জুড়ল বিরিয়ানির পদ!

ওয়েব ডেস্ক: এক ছোট্ট ক্ষুদের কথায় বদলে গেল অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্রের খাবারের মেন্যু। শুধুমাত্র একটি কেন্দ্রের নয়, গোটা কেরল (Kerala) রাজ্যে করা হল বিরাট পরিবর্তন। ঘটনার সূত্রপাত্র হয় কয়েক মাস আগে, যখন শঙ্কু নামের কেরলের একটি ছোট্ট অঙ্গনওয়াড়ি স্কুলের খুদে পড়ুয়ার সরল অভিব্যক্তিতে মেতেছিল সোশ্যাল মিডিয়া। এমনকি ওই ক্ষুদের বার্তা পৌঁছে গিয়েছিল রাজ্য প্রশাসনের কানেও। তারপরেই বদলে গেল কেরলের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেন্যু।

গত ফেব্রুয়ারিতে ভাইরাল (Viral Video) হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছিল, শঙ্কু তাঁর মাকে জানাচ্ছে— উপমা তার একেবারেই ভালো লাগে না। বরং সে চায় ‘বিরনানি’ বা বিরিয়ানি (Biriyani) এবং ‘পোরিচা কোজি’ বা চিকেন ফ্রাই। শিশুসুলভ সেই মিষ্টি আরজি মুহূর্তে মন জয় করে নেয় সকলের। ভিডিওটি পৌঁছে যায় কেরলের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী বীণা জর্জের কাছেও। সেই সঙ্গে ওই ক্ষুদের আর্জিকে যথাযথ গুরুত্ব দিয়েই সেই আবদারকে বাস্তবের রূপ দেন তিনি।

আরও পড়ুন: মোদি সরকারের প্রথম জনগণনায় বিরাট চমক

সম্প্রতি এক সরকারি বিবৃতিতে কেরলের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী বীণা জর্জ জানান, “শঙ্কু নামে ছোট একটি শিশুর ভিডিও ভাইরাল হয়েছিল, যেখানে ও তার মায়ের কাছে জানাচ্ছিল যে উপমা তার ভালো লাগে না। বিরিয়ানি আর চিকেন ফ্রাই খেতে চায়। ভিডিওটি দেখার পর আমরা ভাবি, এই চাহিদা কীভাবে পূরণ করা যায়।” তিনি জানান, অঙ্গনওয়াড়ির শিশুদের ডিম আগেও দেওয়া হত। সেই সময়সীমা এখন বাড়িয়ে সপ্তাহে দুই থেকে তিন দিন করা হয়েছে।

পাশাপাশি মেন্যুতে যুক্ত করা হয়েছে ‘ডিম বিরিয়ানি’। শুধু বিরিয়ানি নয়, স্বাস্থ্য ও পুষ্টির কথা মাথায় রেখে যুক্ত করা হয়েছে আরও বেশ কিছু নতুন পদ। এর মধ্যে একটি হল নিউট্রি লাড্ডু, যা ফাইবার ও প্রোটিনে ভরপুর, আরেকটি হল ডাল পায়েসম, যা একটি জনপ্রিয় দক্ষিণী মিষ্টান্ন এবং সোয়া ড্রাই ফ্রাই সহযোগে গমের পোলাও।

দেখুন আরও খবর: 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO