Wednesday, March 4, 2026
HomeScrollবারাসতে মহিলাকে বাঁশ দিয়ে মার, আটক বিজেপি নেতা

বারাসতে মহিলাকে বাঁশ দিয়ে মার, আটক বিজেপি নেতা

মাথায় পায়ে গুরুতর আঘাত মহিলার, হাসপাতালে ভর্তি

বারাসত- সাতকালে বারসতে (Barasat)  হুলুস্থুল। বারাসতে মহিলাকে বাঁশ দিয়ে মেরে পুলিশের (Police) হাতে আটক বিজেপি নেতা (Bjp Leader)। নেতার নাম সুদর্শন দাস। গুরুতর আহত অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হচ্ছে বারাসত হাসপাতালে সেখানে তার চিকিৎসা চলছে। পুরনো গন্ডগোলের জেরে সকালবেলা দেখা হতেই সুভদ্রা মন্ডল অধিকারীকে শিকল দিয়ে বাধা বাঁশ দিয়ে মারধর করে। মাথায় পায়ে গুরুতর আঘাত লাগে ওই মহিলার।

ওই মহিলা হাসপাতালের বেডে বসে বলেছেন বেশ কয়েকদিন আগে তার সঙ্গে একবার গন্ডগোল হয়েছিল সুদর্শনের শেষ পৌর নির্বাচনে সুভদ্রা মন্ডল অধিকারী বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তৃণমূল কংগ্রেস ও স্থানীয় মানুষের দাবি বিজেপির ভিতরে কোনও গন্ডগোলের কারণেই এই মারামারি। সুদর্শনকে আটক করে বারাসাত থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

যদিও এ বিষয়ে বিজেপির তরফে দাবি করা হয়েছে নিজেদের মধ্যে পুরনো কোন গন্ডগোলের কারণেই মারামারি,  এর সঙ্গে রাজনৈতিক দলের কোন সম্পর্ক নেই। পুলিশ তার মত তদন্ত শুরু করুক।

আরও পড়ুন-  কথায় অসঙ্গতি! ছেলেধরা সন্দেহে মহিলাকে ঘিরে উত্তেজনা মুর্শিদাবাদে

এদিকে জলপাইগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে ডেকে এক মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। ওই বিজেপি কর্মীকে পাকরাও করে পুলিশের হাতে তুলে উত্তেজিত জনতা। এদিকে বিজেপির দাবি অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করার জন্য এইধরণের ঘৃণ্য চক্রান্ত করা হচ্ছে। ভোটের আগে এই ধরণের ঘটনায় শোরগোল পদ্মশিবিরে। গোটা ঘটনার তদন্ত করছে কোতোয়ালি থানার পুলিশ।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80