বর্ধমান- গতকালই তৃণমূলের প্রার্থীর নাম ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Trinamool supremo Mamata Banerjee) । এর পরেই প্রবল উৎসাহের রাজনৈতিক প্রচার (Voting campaign) শুরু করতে চলেছেন প্রার্থীরা। তৃণমূল নেত্রীর প্রার্থী নির্বাচন খুশি দলের সমর্থকেরাও। গতকাল থেকে সবুজ আবিরে মেতেছেন তারা।

বর্ধমান দক্ষিণের (Burdwan South) তৃণমূল প্রার্থী খোকন দাস (Trinamool candidate Khokon Das) । নাম ঘোষণার পরেই বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট চত্বরে উচ্ছাসে উদ্দীপনার ছবি ধরা পড়েছে। তৃণমূল প্রার্থী খোকন দাস ও তৃণমূল কর্মীদের মধ্যে উন্মাদনা। আর আজ সকাল থেকেই মা কঙ্কালেশ্বরী কালী মন্দির এবং অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা মন্দির ও বর্ধমান কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির পুজো দিলেন।
আরও পড়ুন- রটন্তী কালী মন্দিরে পুজো দিয়ে আউসগ্রামে প্রচার শুরু করলেন শ্যামাপ্রসন্ন লোহার
এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামীকাল থেকে তিনি প্রচারে বেরোবেন। তাই আজ পুজো দিলেন। আশীর্বাদ দিয়ে তিনি প্রচার শুরু করবেন। প্রার্থী খোকন দাস জানান, আজ বিকেলে কলকাতায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে আগামীকাল থেকেই প্রচারের ময়দানে নামবেন তিনি। তিনি আরও বলেন, বিজেপি এখনও পর্যন্ত প্রার্থী ঘোষণা করেনি, আমি চাইছি বিজেপি আমার বিরুদ্ধে হেভিওয়েট প্রার্থী দিক। আমি মানুষের কাছে বর্ধমান শহরে আরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের বার্তা নিয়ে পৌঁছব এবং জয়ের বিষয়ে আশাবাদী।







