Friday, March 13, 2026
HomeBig newsশুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা! ভাসবে কোন কোন জেলা?
Weather Update

শুক্রবার ফের বৃষ্টির সম্ভাবনা! ভাসবে কোন কোন জেলা?

শুক্রবারও বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা! পূর্বাভাস আবহাওয়া দফতরের

ওয়েব ডেস্ক : গত কয়েকদিন ধরেই ভার হয়ে রয়েছে আকাশের মুখ। বৃহস্পতিবার কলকাতা (Kolkata) সহ পার্শ্ববর্তী বেশ কিছু জায়গায় হয়েছে বৃষ্টি (Rain)। শুক্রবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। জানা যাচ্ছে, বায়ুমণ্ডলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার ফলে বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গের (West Bengal) দিকে ঢুকছে। সেই কারণে তৈরি হয়েছে বৃষ্টির পরিস্থিতি।

আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, শুক্রবার ও শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বেশি বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারেও বলে জানানো হয়েছে। এদিকে আজ কলকাতা (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন থাকতে পারে ২৪ ডিগ্রির আশেপাশে।

আরও খবর : টিকিট পাচ্ছেন অধিকাংশ বিধায়কই, ১৫০টির বেশি আসনে প্রার্থীদের নাম চূড়ান্ত করল বিজেপি

দক্ষিণবঙ্গে পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দার্জিলিং ও কালিম্পঙে শীতের আমেজ এখনও বজায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বড় পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই খবর। তবে রবিবার থেকে বদল হতে পারে পরিস্থিতির।

হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-সহ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমান বাড়তে পারে পূর্বাভাস দেওয়া হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel