Sunday, March 29, 2026
HomeScrollবারাসাত মেডিকেল কলেজে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার
Barasat

বারাসাত মেডিকেল কলেজে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার

অভিযোগ ওঠে চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে

বারাসাত: হাসপাতালে চিকিৎসাধীন এক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন বারাসাত মেডিকেল কলেজের (Barasat Medical College) তৃতীয় বর্ষের এক চিকিৎসক। অভিযুক্তের নাম দীননাথ কুমার (৩২), তিনি বিহারের বাসিন্দা এবং বর্তমানে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের বয়েজ হোস্টেলে থাকতেন।

পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, গতকাল এপেন্ডিক্স অপারেশনের আগে প্রাথমিক চিকিৎসার সময় ওই নাবালিকাকে শ্রীলতাহানির অভিযোগ ওঠে চিকিৎসক দীননাথ কুমারের বিরুদ্ধে। নাবালিকা ঘটনাটি তার পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: ৩ মাস ধরে ময়নার ১২ হাজার উপভোক্তার ‘লক্ষ্মীর ভান্ডার’ বন্ধ! শাসক-বিরোধী তরজা চরমে

অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ দ্রুত তদন্তে নামে এবং রাতেই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে। বারাসাত মেডিকেল কলেজের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট ড. সুব্রত মণ্ডল জানান, “অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই চিকিৎসককে গ্রেফতার করেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্তে আমরা প্রশাসনকে সহযোগিতা করছি।”

পুলিশ সূত্রে জানা গেছে, দীননাথ কুমারের বিরুদ্ধে ৩৫১(২)/৭৪/৭৬ বিএনএস এবং পক্সো আইনের ধারা ৮ অনুযায়ী মামলা রুজু হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে পেশ করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে।

দেখুন আরও খবর: 

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot