Saturday, April 11, 2026
HomeScrollবঙ্গে প্রথম দফার নির্বাচনে কত প্রার্থীর লড়াই? কোন আসনে কতজন প্রার্থী? দেখুন...
Assembly Election 2026

বঙ্গে প্রথম দফার নির্বাচনে কত প্রার্থীর লড়াই? কোন আসনে কতজন প্রার্থী? দেখুন একনজরে

স্ক্রুটিনি শেষ করল কমিশন, সামনে এল প্রথম দফার প্রার্থী তালিকার চিত্র

কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) প্রথম দফার ভোটের আর বাকি মাত্র দু’সপ্তাহ। আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ ও জঙ্গলমহল সহ বাংলার মোট ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (Vote) হবে। তার আগে শুক্রবার স্ক্রুটিনির কাজ শেষ করল নির্বাচন কমিশন (Election Commission), আর তাতেই সামনে এল প্রথম দফার প্রার্থী তালিকার (Candidate List 2026) চিত্র। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এই দফায় মোট ১৫২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪৭৮ জন প্রার্থী। যদিও মনোনয়ন জমা পড়েছিল মোট ১৫২৫টি, স্ক্রুটিনির পর বাতিল হয়েছে ৪৭টি মনোনয়ন।

সবচেয়ে বেশি প্রার্থী রয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি বিধানসভা কেন্দ্রে। এখানে মোট ১৭ জন মনোনয়ন জমা দিলেও স্ক্রুটিনিতে ২ জনের প্রার্থীপদ বাতিল হওয়ায় শেষ পর্যন্ত ১৫ জন প্রার্থী লড়াইয়ে রয়েছেন। ফলে এই কেন্দ্রেই সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে। এছাড়াও মাথাভাঙা, ধূপগুড়ি, রায়গঞ্জ, রতুয়া, রানিনগর এবং দুর্গাপুর পশ্চিম—এই কেন্দ্রগুলিতেও প্রার্থীর সংখ্যা তুলনামূলক বেশি, প্রতিটি কেন্দ্রে ১৪ জন করে প্রার্থী রয়েছেন।

আরও পড়ুন: তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল করল কমিশন! কৃষ্ণনগর উত্তরে কার এন্ট্রি ?

রাজনৈতিক মহলের নজরে থাকা নন্দীগ্রামেও লড়াই জমজমাট, এখানে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সংখ্যক প্রার্থী রয়েছে তমলুক, শিলিগুড়ি এবং পাণ্ডবেশ্বর কেন্দ্রেও। অন্যদিকে, সবচেয়ে কম প্রার্থী রয়েছে এগরা, চন্দ্রকোনা, শালবনি এবং শালতোড়া কেন্দ্রে। এই চারটি আসনে মাত্র ৬ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto slot gacor toto