Sunday, June 28, 2026
HomeScrollনিবার্চনের আবহে ভোট কর্মীদের ভাতা বাড়াল নির্বাচন কমিশন
Election Commission

নিবার্চনের আবহে ভোট কর্মীদের ভাতা বাড়াল নির্বাচন কমিশন

শেষবার এই ধরনের পরিবর্তন হয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে

ওয়েবডেস্ক-  রাজ্য বিধানসভা নির্বাচনের (West Bengal Election 2026)  আবহে ভাতা বাড়ল ভোট কর্মীদের (Poll Workers) । এই ভাতা (Allowances) বাড়ানো হয়েছে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে সব পোলিং অফিসার সহ মাইক্রো অবজারভারদের। বুধবার বড় ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এই তালিকায় রইয়েছে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং কর্মী, মাইক্রো অবজারভার, সিএপিএফ আধিকারিক। সব ক্ষেত্রেই তাদের পারিশ্রমিক ও ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। শেষবার এই ধরনের পরিবর্তন হয়েছিল ২০১৪ থেকে ২০১৬ সালের মধ্যে। কমিশনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, দীর্ঘদিন পর এই সংশোধন করা হয়েছে।

এই বেতনক্রম অনুযায়ী, প্রিসাইডিং অফিসার ও কাউন্টিং সুপারভাইযারদের দৈনিক ৩৫০ টাকা থেকে বেড়ে ৫০০ টাকা, পোলিং অফিসারদের দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪০০ টাকা, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট দৈনিক ২৫০ টাকা থেকে বেড়ে ৪৫০ টাকা, গ্রুপ ডি কর্মীদের দৈনিক ২০০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকা।

আরও পড়ুন-  অভিষেকের নাম বিচারাধীন, শুভেন্দু ডিলিটেড!

এছাড়াও রয়েছে অ্যাকাউন্ট টিম, কল সেন্টার, ভিডিও নজরদারি, ফ্লাইং স্কোয়াড, মনিটারিং সেল সহ বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের এককালীন ভাতা বাড়ানো হয়েছে। দৈনিক ১,০০০-১,২০০ টাকার জায়গায় এখন ২,০০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে। মাইক্রো অবজারভারদের দৈনিক ১,০০০ টাকা থেকে বেড়ে ২,০০০ টাকা। পাশাপাশি  ১৫ দিনের কম ডিউটিতে থাকা গেজেটেড অফিসারদের ভাতা ২,৫০০ টাকা থেকে বেড়ে ৪,০০০ টাকা,  ১৫ দিনের বেশি হলে সাপ্তাহিক ভাতা ১,২৫০ থেকে বেড়ে ২,০০০ টাকা

কনস্টেবল স্তরে ভাতা বেড়ে ১,৫০০ থেকে ২,৫০০ টাকা (১৫ দিনের কম)। অপরদিকে পোলিং ও কাউন্টিং ডিউটিতে থাকা কর্মীদের খাবার বাবদ ভাতা আগে ছিল ১৫০ টাকা, এখন সেটি বেড়ে হল ৫০০ টাকা প্রতিদিন।

ডেপুটি ডিইওদের ক্ষেত্রে নতুন নিয়মে মাসিক বেসিক বেতনের সমপরিমাণ ভাতা নির্ধারণ করা হয়েছে। সেইসঙ্গে সেক্টর অফিসার ও অ্যাসিস্ট্যান্ট এক্সপেন্ডিচার অবজার্ভারদের জন্য ভাতা ৭,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। নির্বাচন কমিশনের ভোটের সময় কর্মীদের দীর্ঘক্ষণ কঠিন পরিস্থিতিতে কাজ করতে হয়। এই অবস্থার কথা মাথা রেখে, যাতে তারা উৎসাহের সঙ্গে কাজ করতে পারে

তার জন্য এই ভাতা বৃদ্ধি করা হয়েছে।

 

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO