Sunday, March 29, 2026
HomeScrollবয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের শুনানিকেন্দ্রে যেতে হবে না
Election Commission

বয়স্ক, বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের শুনানিকেন্দ্রে যেতে হবে না

কেন্দ্রীয় রোল অবজারভার আক্রান্তের ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ

কলকাতা: বিশেষভাবে সক্ষম, অসুস্থ, অন্তঃসত্তা মহিলাদের শুনানিকেন্দ্রে যেতে হবে না। ৮৫ বছর বা তার বেশি বয়সি ভোটারদের শুনানিকেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই। তাঁদের বাড়িতেই শুনানির ব্যবস্থা করা হবে। সোমবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন (Election Commission)। এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর। তবে এত দিন তা লিখিত আকারে ছিল না, এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল সিইও দফতর।

গত শনিবার রাজ্যে ভোটারদের শুনানি শুরু হয়েছে। শুনানি শুরু হওয়ার পরে দেখা যায় শুনানির জন্য বয়স্ক ভোটারেরাও লাইন দিয়েছেন। এমনকি অ্যাম্বুল্যান্সে করে শুনানিকেন্দ্রে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। এই ঘটনাগুলিকে কেন্দ্র করে কমিশনের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছিল। সরব হয় রাজ্যের শাসকদল তৃণমূলও। কমিশন জানিয়ে দিল, যাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন, সন্তানসম্ভবা এবং ৮৫ বছরের বেশি বয়স যাঁদের, সেই সব ক্ষেত্রে বাড়িতে গিয়ে হিয়ারিং করা হবে। বিশেষভাবে সক্ষমদের জন্যও বাড়িতে গিয়ে হিয়ারিং হবে বলে কমিশন জানিয়েছে।তবে পঁচাশি বছরের নীচে যাঁদের বয়স, তাঁদের হিয়ারিংয়ের জন্য আসতে হবে। বিজ্ঞপ্তিতে সিইও দফতর জানিয়েছে, এই তিন ধরনের ভোটার যদি অনুরোধ করেন, তাঁকে শুনানিতে ডাকা হবে না। সংশ্লিষ্ট এলাকার বিএলও, ইআরও এবং এইআরও-দের বিষয়টি খেয়াল রাখতে বলেছে সিইও দফতর।

আরও পড়ুন: যাদবপুরের হিজাব বিতর্কে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন বিশ্ববিদ্যালয়ের

সোমবার কেন্দ্রীয় রোল অবজারভার সি মুরুগান (Roll Observer C Murugan) আক্রান্ত হয়েছেন। সেই সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে সিইও ফের ডিজি ও সিপিকে রাজ্যজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। জেলা শাসকদের মাধ্যমে রাজ্য পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হয়েছে। প্রয়োজনে পরিস্থিতি বিবেচনা করে কেন্দ্রীয় বাহিনী চাওয়ার আবেদনও করতে পারে রাজ্য, জানানো হয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot