Sunday, March 29, 2026
HomeScrollরাজ্যজুড়ে ৮৩ জন বিডিও বদল করল নির্বাচন কমিশন
West Bengal assembly election 2026

রাজ্যজুড়ে ৮৩ জন বিডিও বদল করল নির্বাচন কমিশন

রবিবার নবান্নতে এ নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে কমিশনের তরফে

ওয়েব ডেস্ক : নির্বাচন ঘোষণার (West bengal Assembly Election 2026) পর মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিবকে বদল করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। তার পরে পুলিশ প্রশাসন স্তরেও একাধিক আধিকারিক রদবদল করা হয়েছিল। যা নিয়ে জোর বিতর্ক চলছে। এর মাঝেই এবার রাজ্যজুড়ে ৮৩ জন বিডিও (BDO) ওবং অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO) বদল করল নির্বাচন কমিশন। রবিবার নবান্নতে একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক একাধিক বিডিও (BDO) ও এআরও (ARO) বদলের প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব খতিয়ে দেখার পর ৮৩ জন বিডিওকে বদল করা হল। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ একাধিক জেলার গুরুত্বপূর্ণ ব্লকে আধিকারিক পরিবর্তন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার মোট ১৪ জন এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার যথাক্রমে ৭ ও ১১ জনকেও বদলি করা হয়েছে।

আরও খবর : ভেবে চিন্তে টিকিট কাটুন! ট্রেনের টিকিট বাতিল ও রিফান্ডে একাধিক নিয়মে বদল

তবে বিধানসভা নির্বাচনের (West bengal Assembly Election 2026) আগে এমন আধিকারিক পরিবর্তন নতুন নয়। ভোটের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের নিরপেক্ষতা বজায় রাখতেই এমন পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। তালিকা দেখে বোঝা যাচ্ছে, বিশেষ করে স্পর্শকাতর এলাকা গুলিতে এই পরিবর্তন করা হয়েছে। তালিকায় রয়েছে কোচবিহারের দিনহাটা, মালদহের রতুয়া, এছাড়া মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জও।

উল্লেখ্য, এর আগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে পরিবর্তন করা হয়েছিল। সেখানে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরের রিটার্নিং অফিসারও। এর আগে মুখ্যসচিব থেকে ডিজি, সিপি বদল করেছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, আইনশৃঙ্খলা, প্রশাসনিক নিরপেক্ষতা, এছাড়া নির্বাচন যদি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেকারণেই এমন পদক্ষেপ করা হয়েছে।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot