Sunday, March 15, 2026
HomeScrollপূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই ভোটঘোষণা! ‘বিবাচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী?
Assembly Election 2026

পূর্ণাঙ্গ ভোটার তালিকা ছাড়াই ভোটঘোষণা! ‘বিবাচনাধীন’ ভোটারদের ভবিষ্যৎ কী?

ঝুলে থাকা ৬০ লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ স্পষ্ট হতে আর কতদিন? কী জানাচ্ছে কমিশন?

ওয়েব ডেস্ক: পশ্চিমবঙ্গে এখনও পূর্ণাঙ্গ ভোটার তালিকা (Final Voter List) তৈরি হয়নি। তার মধ্যেই রবিবার বিধানসভা নির্বাচনের (Assembly Election 2026) নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন (Election Commission)। বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠকে ভোটের সূচি জানাবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেই সোমবার রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবে রাজ্যের সিইও দফতর। তবে এসআইআর (SIR) প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। নির্বাচন কমিশন একটি তালিকা প্রকাশ করলেও সেখানে এখনও বিপুল সংখ্যক নাম ‘বিবেচনাধীন’ অবস্থায় রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে অসম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে ‘বিবেচনাধীন’ ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত প্রায় ১৮ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। ফলে বেশ কিছু জেলায় এই তালিকার নিষ্পত্তির কাজ শেষের পথে। ইতিমধ্যে বাঁকুড়া ও পুরুলিয়ার মতো কয়েকটি জেলায় ‘বিবেচনাধীন’ তালিকার কাজ সম্পূর্ণ হয়েছে বলেই কমিশন সূত্রে জানা গিয়েছে। তবে এখনও মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর দিনাজপুর এবং মালদহের মতো জেলাগুলিতে এই প্রক্রিয়ার অনেকটাই বাকি রয়েছে। এই জেলাগুলিতেই ‘বিবেচনাধীন’ নামের সংখ্যাও তুলনামূলক বেশি ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আজই পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যের ভোট ঘোষণা! কত দফায় কোথায় ভোট? দেখুন একনজরে

সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর সংক্রান্ত তথ্যগত অসঙ্গতির বিষয়টি খতিয়ে দেখছেন কলকাতা হাইকোর্ট নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকেরা। বর্তমানে ৭০০-র বেশি আধিকারিক এই কাজে নিযুক্ত রয়েছেন। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল প্রতিদিন এই প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন বলেও জানা গিয়েছে। বিবেচনাধীন তালিকার নিষ্পত্তি সম্পূর্ণ হলে চূড়ান্ত ভোটার তালিকা আদালতের তরফে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হবে। কমিশন সেই তালিকা প্রকাশ করবে। সূত্রের খবর, ভোটের আগে একাধিক অতিরিক্ত ভোটার তালিকাও প্রকাশ করা হতে পারে। তার মধ্যে একটি তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ পেতে পারে।

কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরেও প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যে সমস্ত ‘বিবেচনাধীন’ নামের নিষ্পত্তি হবে, সেই সব নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। অন্যদিকে, যাঁদের নাম শেষ পর্যন্ত বাদ পড়বে, তাঁদের জন্য সুপ্রিম কোর্ট বিশেষ ট্রাইবুনালে আবেদন জানানোর সুযোগ রাখার কথা বলেছে। যদিও সেই প্রক্রিয়া নিয়েও এখনও কিছু ধোঁয়াশা রয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast neked xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot