সিউড়ি: সিউড়িতে (Suri) ভোটের আবহে অস্বস্তিতে তৃণমূল শিবির (TMC)। দলের প্রার্থীর ঘনিষ্ঠ আত্মীয়ের মুখেই শোনা গেল বিজেপির (BJP) পক্ষে সাফ সমর্থন। রাজনগরের মুক্তিপুরে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথোপকথনে তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়ের কাকা-শ্বশুর প্রেমানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি বিজেপিকে চাই। জঙ্গল রাজের পতন চাই, পরিবর্তন দরকার।”
এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় চাঞ্চল্য। রাজনৈতিক মহলে ছড়ায় জোর জল্পনা। তবে ঘটনার পরেই তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামে পরিবার। প্রেমানন্দবাবুর ছেলে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় দাবি করেন, “আমার বাবার মানসিক অবস্থা ঠিক নেই। জুলাই থেকে চিকিৎসা চলছে। উনি যা বলেছেন, সবই ভুল কথা।” তিনি আরও জানান, মানসিক ভারসাম্যহীনতার কারণেই এমন মন্তব্য করেছেন তাঁর বাবা।
আরও পড়ুন: ভাটপাড়ায় বিজেপিতে বড় ধাক্কা, পার্থর হাত ধরে তৃণমূলে রাজ বিশ্বাস
ঘটনার পরেই পরিবারের তরফে শুরু হয় ড্যামেজ কন্ট্রোল। প্রেমানন্দবাবুর ছেলে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ভিডিও বার্তায় দাবি করেন, তাঁর বাবার মানসিক অবস্থা ঠিক নেই এবং জুলাই মাস থেকে চিকিৎসা চলছে। তাঁর কথায়, “উনি যা বলেছেন, তা সঠিক নয়।”
পরিবারের এই ব্যাখ্যা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। ভোটের ঠিক আগে এমন মন্তব্য কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা বাড়ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভোটের মুখে এই মন্তব্য কতটা প্রভাব ফেলবে, আর কতটা রাজনৈতিক তরজাকে উস্কে দেবে।







