Sunday, May 17, 2026
HomeScrollরবিবাসরীয় ভোরে বর্ধমানের কাটোয়া স্টেশনে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা
Burdwan station

রবিবাসরীয় ভোরে বর্ধমানের কাটোয়া স্টেশনে আগুন, দাউ দাউ করে জ্বলছে কামরা

স্টেশনের কর্মী থেকে আধিকারিকদের মধ্যে ছোটাছুটি পড়ে যায়

ওয়েবডেস্ক- রবিবাসরীয় সকালে বর্ধমান স্টেশনে (Burdwan station) আতঙ্ক! প্ল্যাটফর্মে দাঁড়িতে থাকা ট্রেনের কামরায় (Train Compartment) আগুন। দাউ দাউ করে জ্বলছে। মুহূর্তেই চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। স্টেশনের কর্মী থেকে আধিকারিকদের মধ্যে ছোটাছুটি পড়ে যায়। বর্ধমানের কাটোয়া স্টেশনে চারদিকে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। শুরু তদন্ত।

রেল স্টেশন সূত্রে খবর, কাটোয়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল কাটোয়া-আজিমগঞ্জ লোকাল ট্রেন (Katwa-Azimganj local train) । নির্দিষ্ট সময় সেটি ছেড়ে রওনা দিত। ভোর চারটে নাগাগ হঠাৎ করে ট্রেনের কামরায় আগুন দেখা যায়। সেই সময় স্টেশনে বেশ কিছু যাত্রী ছিল। তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয়।

আরও পড়ুন-  ভোটমুখী বাংলায় ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল! কোন পদে কোন IPS?

দমকল কর্মীরা (Fire Brigade) দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। বেশ কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কামরাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। কোনও হতা-হতের খবর নেই। প্রাথমিকভাবে অনুমান, শটসার্কিট থেকেই এই আগুন লেগেছে। রেলের তরফে শুরু হয়েছে তদন্ত। দমকলও বিষয়টি খতিয়ে দেখছে। এদিন ভোর ৬.০৫ মিনিটে কাটোয়া স্টেশন ছেড়ে যাওয়ার কথা ছিল ট্রেনটির। ব্যস্ততম এই স্টেশনে কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ traveltoto toto slot situs toto slot gacor BWO99 poker idn poker situs slot gacor idn poker toto slot MySlot188 toto slot toto SlotPoker188 situs toto istanaslot istanaslot sohibslot