Tuesday, June 30, 2026
HomeScrollউচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল
Higher Secondary Result 2026

উচ্চ মাধ্যমিকে প্রথম আদ্রিত পাল

মেধাতালিকায় নজর কাড়ল আর কারা?

কলকাতা: প্রকাশিত হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result Out 2026)। এবারের মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদ্রিত পাল ( )। তাঁর প্রাপ্ত নম্বর ৫০০-র মধ্যে ৪৯৬। বৃহস্পতিবার ফল প্রকাশের পর থেকেই রাজ্যজুড়ে শুরু হয়েছে কৃতীদের অভিনন্দন জানানোর পালা।

এবার প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পরীক্ষার্থী। মেধাতালিকায় সবচেয়ে বেশি নজর কেড়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ও পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা। একাধিক স্থানেই এই দুই প্রতিষ্ঠানের পড়ুয়ারা আধিপত্য দেখিয়েছে।

আরও পড়ুন: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর

দ্বিতীয় স্থানে রয়েছে তিনজন। তারা হল জিষ্ণু কুণ্ডু, ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাঁচাল। প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর ৪৯৫। তৃতীয় স্থানে রয়েছে পাঁচজন পরীক্ষার্থী, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।

চতুর্থ স্থান অর্জন করেছে চারজন। পঞ্চম স্থানে রয়েছে সাতজন পরীক্ষার্থী। ষষ্ঠ স্থানে রয়েছে ১০ জন। সপ্তম স্থানে রয়েছেন একমাত্র সৌম্যদীপ ঘোষ। অষ্টম স্থানে রয়েছে ১১ জন, নবম স্থানে ৯ জন এবং দশম স্থানে জায়গা করে নিয়েছে ১৩ জন পরীক্ষার্থী।

এবারের মেধাতালিকায় কলকাতা, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, মালদহ, দার্জিলিং-সহ রাজ্যের একাধিক জেলার ছাত্রছাত্রীরা জায়গা করে নিয়েছে। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের সাফল্যও নজর কেড়েছে। মেঘা মজুমদার, অদ্রিতা পাল, শ্রেয়সী শীল, প্রত্যুষা নন্দী, সমৃদ্ধা পালের মতো পড়ুয়ারা মেধাতালিকায় জায়গা করে নিয়েছে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এবছর পাশের হার ৯১.২৩ শতাংশ। পরীক্ষার প্রায় ৭৬ দিনের মাথায় ফল প্রকাশ করা হল। ফল প্রকাশের পর থেকেই স্কুল ও বাড়িতে উৎসবের আবহ।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO