Saturday, March 14, 2026
HomeScrollগ্যাস সঙ্কট জগন্নাথ মন্দিরেও! ভক্তদের জন্য কমছে প্রসাদের পরিমাণ
Digha

গ্যাস সঙ্কট জগন্নাথ মন্দিরেও! ভক্তদের জন্য কমছে প্রসাদের পরিমাণ

গ্যাস সঙ্কটের প্রভাব পড়েছে পর্যটনের উপরেও!

ওয়েব ডেস্ক : পশ্চিম এশিয়ায় শুদ্ধের কারণে ভারতে রান্নার গ্যাসে (Gas) সংকট দেখা দিয়েছে। এবার তার প্রভাব গিয়ে পড়েছে দিঘার (Digha) জগন্নাথ মন্দিরেও (Jagannath Temple)। সেখানে সাময়িকভাবে কমিয়ে দেওয়া হয়েছে মন্দিরের প্রসাদও। মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গ্যাস সংকটের কারণে কম সংখ্যক ভক্তদের জন্য তৈরি করা হচ্ছে প্রসাদ। জানা গিয়েছে, আগে ১০০০ থেকে ২০০০ জনকে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা থাকতো। কিন্তু তা কমে এসেছে বলে খবর।

কিন্তু ভক্তদের প্রসাদ কম তৈরি হলেও জগন্নাথদেবের ভোগে কোনও ছেদ পড়ছে না বলেই জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। তবে গ্যাস সংকট যদি তীব্র হয়, সেক্ষেত্রে কাঠের উনুনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

আরও খবর : গ্যাসের আকাল, স্কুলে স্কুলে মিড ডে মিলের রান্না কাঠের জ্বালানিতে

দিঘা জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের সদস্য রাধারমণ দাস বলেছেন, বর্তমানে মন্দিরে যে গ্যাস মজুত রয়েছে তা দিয়েই প্রভুর ভোগ তৈরি করা হচ্ছে। পাশাপাশি কাঠের সাহায্যে রান্নার ব্যবস্থাও করা হয়েছে। তিনি আরও বলেছেন, আগে ১০০০ থেকে ১২০০ জন ভক্তের জন্য প্রসাদ (Prasad) তৈরি করা হত। কিন্তু, বর্তমান পরিস্থিতির কারণে তা ২০০ থেকে ২৫০-তে নেমে এসেছে। তবে তিনি জানিয়েছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতিও আগের মতো হয়ে যাবে।

শুধু মন্দির নয়, গ্যাস সঙ্কটের প্রভাব পড়েছে পূর্ব মেদিনীপুরের (East Midnapore) দিঘা, শংকরপুর, মন্দারমণি, তাজপুরের মতো পর্যটন কেন্দ্রে। দিঘা শংকরপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন যুগ্ম সম্পাদক বিপ্রদাস চক্রবর্তী বলেছেন, হলদিয়াতে যদি গ্যাস রিফিলিং না হয়, তাহলে পর্যটন ব্যবসায় এর বিরাট প্রবাব পড়তে পারে। তবে এখনও সেখানে এখনও তেমন প্রভাব সেভাবে পড়েনি বলে জানিয়েছেন তিনি। কিন্তু এক সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80 WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast bandar togel