Monday, August 17, 2026
HomeScrollসুইসাইড নোট লিখে নিজেকে শেষ করল পঞ্চম শ্রেণির ছাত্রী

সুইসাইড নোট লিখে নিজেকে শেষ করল পঞ্চম শ্রেণির ছাত্রী

বোনের লেখা একটি চিঠি পেয়ে বোনকে খুঁজতে খুঁজতে ছাদে যায় তাঁর দিদি

ওয়েব ডেস্ক: পঞ্চম শ্রেণির ছাত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার (Suicide) ঘটনাতে চাঞ্চল্য নামখানায় (Namkhana)। মৃত ছাত্রীর নাম এনাক্ষি কয়াল, বয়স ১১। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) জেলার নামখানা থানার উত্তর চন্দন পিড়ী গ্রামে।

স্থানীয় সূত্রের খবর, এনাক্ষীর বাবা মা দুজনেই কেরালায় কাজ করেন। বাড়িতে তার জেঠু, জেঠিমা এনাক্ষী ও তার দিদিকে দেখাশোনা করতেন। এনাক্ষী উত্তর চন্দনপিঁড়ি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মতো এদিনও স্কুলে গিয়েছিল এনাক্ষী। ঘরের ভেতরে বোনের লেখা একটি চিঠি পেয়ে বোনকে খুঁজতে খুঁজতে ছাদে যায় এনাক্ষীর দিদি। বাড়ির ছাদে গিয়ে এনাক্ষীকে ঝুলন্ত অবস্থায় দেখে তৎক্ষণাৎ সে চিৎকার শুরু করে দেয়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। দ্বারিকনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: গঙ্গাজোয়াড়ায় অটো-রিক্সা গণ্ডগোল ঘিরে মহিলাদের বেধড়ক মারধর

খবর দেওয়া হয় নামখানা থানায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

কমবয়সী ছেলেমেয়েদের মধ্যে আত্মহত্যার প্রবণতা (Suicidal Tendency) বাড়ছে ক্রমশ। সমাজের নানা স্তরে উদ্বেগ তৈরি করছে এই ঘটনা। অভিভাবক ও শিক্ষকদের আরও সতর্ক ও সচেতন হওয়া প্রয়োজন বলে মত মনোবিদ বিশেষজ্ঞদের। এনাক্ষীর মৃত্যুর ঘটনা আবারও সেই উদ্বেগকেই সামনে নিয়ে এল।

দেখুন আরও খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto istanaslot sohibslot slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor