Tuesday, August 18, 2026
HomeScrollদুই মহিলা কর্মীকে হেনস্থা! মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী
Adhir Ranjan Chowdhuri

দুই মহিলা কর্মীকে হেনস্থা! মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন অধীর রঞ্জন চৌধুরী

হেনস্থার শিকার ওই দু'জন বহরমপুর পুরসভার কর্মী

ওয়েব ডেস্ক: বহরমপুরে (Baharampur) দুই মহিলা কর্মীকে ‘হেনস্থা’-র অভিযোগ। এই অভিযোগে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপ চাইলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি একটি চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Adhir Ranjan letter to Mamata Banerjee)। জানা গিয়েছে, হেনস্থার শিকার ওই দু’জন বহরমপুর পুরসভার চতুর্থ শ্রেণির কর্মী।

অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (loksabha election 2024) কংগ্রেসকে সমর্থন করেছেন, এই সন্দেহে পুরসভা কর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়। তাঁদের নাম শিবানি সাহা ও গীতা চৌধুরী। পরে কলকাতা হাইকোর্ট তাঁদের চাকরি এবং বেতন ফেরানোর নির্দেশ দেয়। কিন্তু অভিযোগ,  তারপরও প্রতিশোধস্বরূপ পুরসভা ওই দুই কর্মীর বিরুদ্ধে জাল পকসো মামলা সাজায়। এমনকি শিশুদের জোর করে মিথ্যে সাক্ষ্য দিতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ করেছেন অধীর চৌধুরী।

আরও পড়ুন: শান্তিপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন, দ্রুততর পুলিশি তৎপরতায় স্বস্তি এলাকার

আয়ের পথ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায়, শিবানি সাহা ও গীতা চৌধুরী দু’জনেই গুরুতর আর্থিক সমস্যায় পড়েছেন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জনের অভিযোগ, সাহায্য চাইতে গেলে তাঁদের “অশালীন ও অনৈতিক সমঝোতার” প্রস্তাব পর্যন্ত দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীকে সরাসরি হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন বহরমপুরের সাংসদ।

দেখুন খবর:

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto slot gacor hari ini AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor