Tuesday, August 18, 2026
HomeScrollজলে গেল না কোহলির সেঞ্চুরি, হাড্ডাহাড্ডি ম্যাচে লড়ে জিতল ভারত
India Vs South Africa

জলে গেল না কোহলির সেঞ্চুরি, হাড্ডাহাড্ডি ম্যাচে লড়ে জিতল ভারত

বিরাট, রোহিত বুঝিয়ে দিলেন, এখনও অবসর নেওয়ার সময় আসেনি

ওয়েব ডেস্ক: বলের রংয়ের সঙ্গে বদলে গেল ভারতীয় দলের (India Cricket Team) বডি ল্যাঙ্গুয়েজ। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া একটা দল ওডিআই সিরিজের শুরুতেই মাঠজুড়ে দেখাল দাপট। চূড়ান্ত ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে দিলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিতও (Rohit Sharma) বুঝিয়ে দিলেন, এখনও অবসর নেওয়ার সময় আসেনি। কে এল রাহুলকেও (KL Rahul) রান করতে দেখা গেল। উইকেট পেলেন কুলদীপ, হর্ষিতরা। রবিবারের রাঁচি একটা মুষড়ে পড়া দলকে নতুনভাবে বেঁচে উঠতে দেখল। সেই সঙ্গে ওডিআই সিরিজে এগিয়ে গেল ভারত।

এদিনের ম্যাচে (India Vs South Africa) টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। ডিউ ফ্যাক্টরের কথা ভেবে দিনের আলোতেই বোলিং করাতে চেয়েছিলেন। কিন্তু ‘রো-কো’ জুটির দাপটে দিশেহারা হতে হয় দক্ষিণ আফ্রিকার বোলারদের। কোহলি সেঞ্চুরি হাঁকিয়ে শচীনের রেকর্ড ভাঙ্গেন, রোহিত হাফ-সেঞ্চুরি করে আফ্রিদির রেকর্ড ভাঙেন। শেষদিকে অধিনায়ক রাহুল দায়িত্ব নিয়ে ৬০ রান করেন, জাদেজা করেন ৩২ রান। সেই সুবাদে ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তোলে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন: সেঞ্চুরি হাঁকিয়ে জোড়া নজির কোহলির, ছাপিয়ে গেলেন শচীনকেও!

৩৫০ রানের পাহাড় পেরোতে শুরুতে একের পর এক ধাক্কা খান প্রোটিয়া ব্যাটাররা। ১১ রানে ৩ উইকেট হারিয়ে একসময় মনে হচ্ছিল ভারত সহজেই এই ম্যাচ জিতে যাবে। তবে ম্যাথু ব্রিজটকে হাল ধরেন স্কোরবোর্ডের। তাঁকে সঙ্গ দেন ডি জর্জি, ডেওয়াল্ড ব্রেভিসরা। তারপর করবিন বসচের সঙ্গে ঝোড়ো ইনিংস খেলেন মার্কো ইয়ানসন। প্রিনেনাল সুব্রায়েন, নান্দে বার্গাররাও চেষ্টা করেন। কিন্তু ১৭ রানে আটকে যায় প্রোটিয়াদের রথ। ম্যাচ হাড্ডাহাড্ডি হলেও এদিন উইকেট পেলেন ভারতীয় বোলাররা। সর্বোচ্চ ৪ উইকেট নেন কুলদীপ যাদব, ৩ উইকেট পেলেন হর্ষিত রানা।

এদিন ম্যাচে ভারতের সকলেই মোটামুটি পাশ করলেও রুতুরাজ গাইকোয়াড এবং ওয়াশিংটন সুন্দর সেভাবে দাপট দেখাতে পারলেন না। রুতুরাজ মাত্র ৮ রান করেন, ওয়াশিংটন করেন ১৩ আর কোনও উইকেটও এনে দিতে পারেননি দলকে। তাই পরের ম্যাচে ঋষভকে দলে যেতে পারে।

দেখুন আরও খবর: 

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor