ওয়েব ডেস্ক : অন্নপূর্ণা যোজনায় (Annapurna Bhandar) আবেদন করার পর অনেকেই জানতে পারছিলেন না তাঁদের আবেদন গ্রহণ করা হয়েছে কি না। এবার সেই সমস্যার সমাধান করল রাজ্য সরকার (West Bengal Government)। সরকারি পোর্টালের মাধ্যমে আবেদনকারীরা এখন ঘরে বসেই জানতে পারবেন তাঁদের আবেদন অনুমোদিত হয়েছে, বাতিল হয়েছে নাকি অন্য কোনও কারণে প্রক্রিয়া আটকে রয়েছে।
আবেদনকারীদের জন্য স্টেটাস (Status) দেখার সুবিধা চালু করা হয়েছে। নির্দিষ্ট ওয়েবসাইটে লগ-ইন করলেই পরিবারের যে সদস্যের নামে আবেদন করা হয়েছে, তাঁর আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা দেখা যাবে। যদি আবেদন গ্রহণ করা হয়ে থাকে, তাহলে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। আবার আবেদন বাতিল হলে বা টাকা পাঠানোর প্রক্রিয়ায় কোনও সমস্যা দেখা দিলে, সেই তথ্যও পোর্টালে প্রদর্শিত হবে।
আরও খবর : এক বছরের ক্যান্টিন বিল ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন বিতর্ক
কীভাবে দেখবেন আবেদনপত্রের স্টেটাস?
প্রথমে https://socialregistry.wb.gov.in/ ওয়েবসাইটে (Website) যেতে হবে। এরপর Citizen/Family Login অপশনে ক্লিক করতে হবে। সেখানে আবেদন করার সময় যে জেলা নির্বাচন করা হয়েছিল, সেটি বেছে নিয়ে আবেদনকারীর মোবাইল নম্বর দিতে হবে। ক্যাপচা পূরণ করার পর ওই নম্বরে একটি ওটিপি (OTP) যাবে। ওটিপি দিয়ে লগ-ইন করলেই আবেদন সংক্রান্ত সমস্ত তথ্য দেখা যাবে।
দেখুন অন্য খবর :







