Wednesday, August 19, 2026
HomeScrollট্রেনের চাপ সামলাতে হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম!
Howrah station

ট্রেনের চাপ সামলাতে হাওড়ায় নতুন প্ল্যাটফর্ম!

দীর্ঘদিনের ট্রেন দেরির সমস্যাও অনেকটাই কমবে

ওয়েব ডেস্ক : হাওড়া স্টেশনের (Howrah station) পরিকাঠামোয় বড় পরিবর্তনের পথে পূর্ব রেল (Eastern railway)। যাত্রী সংখ্যা ও ট্রেন চলাচলের চাপ সামাল দিতে আগামী জুলাই মাসেই চালু হচ্ছে নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম (Platform)। পাশাপাশি চলছে একাধিক প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ। রেলের দাবি, এই প্রকল্পগুলি শেষ হলে ট্রেন (Train) পরিচালনা আরও সহজ হবে। দীর্ঘদিনের ট্রেন দেরির সমস্যাও অনেকটাই কমবে।

পূর্ব রেল (Eastern railway) সূত্রে খবর, প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ৬৩৫ মিটার দীর্ঘ নতুন প্ল্যাটফর্ম। মূলত দূরপাল্লার ট্রেনের জন্যই এটি ব্যবহার করা হবে। শুধু নতুন প্ল্যাটফর্ম নয়, হাওড়া স্টেশনের (Howrah station) ১০-১১, ১২-১৩ এবং ১৬ নম্বর প্ল্যাটফর্মে জোরকদমে চলছে সম্প্রসারণ ও সংস্কারের কাজ। একই সঙ্গে বসানো হচ্ছে আধুনিক রুট রিলে ইন্টারলকিং ব্যবস্থা। রেলের দাবি, এই প্রযুক্তি চালু হলে ট্রেন চলাচল আরও নিরাপদ হবে এবং সিগন্যালিং ব্যবস্থাও দ্রুত কাজ করবে। এছাড়া আসছে নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসও।

আরও খবর : এক বছরের ক্যান্টিন বিল ১ কোটি! জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনীকে ঘিরে নতুন বিতর্ক

হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, বর্তমানে দক্ষিণ-পূর্ব রেল ও পূর্ব রেলের সংযোগস্থলে গুরুত্বপূর্ণ কাজ চলছে। সেই কারণেই ট্রেন ছাড়তে এবং স্টেশনে ঢুকতে অতিরিক্ত সময় লাগছে। কাজ শেষ হলে ট্রেন লেটের সমস্যা অনেকটাই কমে যাবে বলে আশা রেল কর্তৃপক্ষের।

এদিকে হাওড়া ডিভিশনের বাইরেও উন্নয়নের কাজ চলছে। তারকেশ্বর, ডানকুনি, লিলুয়া, আজিমগঞ্জ, রামপুরহাট ও কাটোয়ায় একাধিক প্রকল্প শেষ হয়েছে। পরবর্তী পর্যায়ে হাওড়া, বালি, বেলুড়, রিষড়া, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল, সাঁইথিয়া ও লিলুয়াসহ আরও কয়েকটি স্টেশনে লিফট বসানো হবে।

দেখুন অন্য খবর :

[youtube-feed feed=1]
Read More

Latest News

JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot poker idn poker situs slot gacor situs toto AMANAHTOTO https://mybett188.com toto permata888 nobu99 situs slot gacor link slot gacor Depo 5k situsgacor