Homeকলকাতাদিনদুপুরেই আকাশ কালো, বজ্রবিদ্যুৎ সঙ্গী করে এল বৃষ্টি  
Weather Update

দিনদুপুরেই আকাশ কালো, বজ্রবিদ্যুৎ সঙ্গী করে এল বৃষ্টি  

কলকাতা (Kolkata) শহরের আবহাওয়াও বাকি রাজ্যের মতোই। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে

ওয়েব ডেস্ক: পূর্বাভাস ছিলই, তাকে সত্যি করে দুপুর গড়াতে না গড়াতেই শুরু হয়ে গেল তুমুল বৃষ্টি। সঙ্গে বিদ্যুৎ চমকানি আর ঘন ঘন বাজ পড়া দোসর। আবহাওয়া অফিসের পূর্বাভাস জানিয়েছিল, সোমবার থেকে প্রায় গোটা রাজ্যেই নামবে বারিধারা। এর মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal) ১০টি জেলায় ছিল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা।

বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল। এই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া পূর্ব-বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি জেলার কিছু কিছু জায়গায় ভারী সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসের আশঙ্কা সত্যি করেই কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় দিনদুপুরেই আকাশ কালো করে নামল বৃষ্টি, সঙ্গে কড় কড় করে বজ্রপাত।

আরও পড়ুন: নিউ ফরাক্কায় সারল রেললাইন, রবিবার থেকেই স্বাভাবিক পথে ট্রেন

উত্তরবঙ্গের (North Bengal) কিছু জেলায় রয়েছে হলুদ সতর্কতা। এর মধ্যে মালদা, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার কিয়দংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

কলকাতা (Kolkata) শহরের আবহাওয়াও বাকি রাজ্যের মতোই। আগামী ২৪ ঘণ্টায় মহানগরীর আকাশ প্রধানত মেঘাচ্ছন্নই থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে কোথাও, কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে তবে তাপমাত্রা কিছুটা নিম্নগামী হবে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।

[youtube-feed feed=1]
Read More

Latest News