HomeScrollটানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের
Bank Strike

টানা ৫ দিন বন্ধ ব্যাঙ্ক! ধর্মঘটের ডাক কর্মী ইউনিয়নের, জরুরি বৈঠক অর্থমন্ত্রকের

২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘটের হুঁশিয়ারি। চতুর্থ শনিবার ও রবিবারের ছুটি মিলিয়ে টানা পাঁচ দিন পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা।

ওয়েব ডেস্ক : ফের ব্যাহত হতে পারে দেশের ব্যাঙ্কিং পরিষেবা । সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন দিনের ধর্মঘটের (Bank Strike) ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির যৌথ মঞ্চ। এর আগে ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবার হওয়ায় ধর্মঘটের সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে পরপর পাঁচ দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকার সম্ভাবনা। ফলে সাধারণ গ্রাহকরা ভোগান্তির শিকার হতে পারেন।

ব্যাঙ্ক কর্মীদের দীর্ঘদিনের দাবি, সপ্তাহে পাঁচ দিন কাজ চালু করা হোক। অর্থাৎ প্রতি শনিবার ও রবিবার ব্যাঙ্ককর্মীদের ছুটি দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ইউনিয়নের মূল দাবি হল, সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মচারীদের জন্য সপ্তাহে মাত্র পাঁচদিন কাজ চালু করতে হবেএই নিয়ম বদলের দাবিতেই ফের আন্দোলনে নামতে চলেছে ইউনিয়নগুলি।

আরও খবর :  SIR-এর গেরোয় রেখা গুপ্তা, কেজরীওয়াল-সহ একাধিক হেভিওয়েটকে নোটিস নির্বাচন কমিশনের

এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে এক দিনের ব্যাঙ্ক ধর্মঘট (Bank Strike) পালন করেছিলেন কর্মীরা। এবার তিন দিনের ধর্মঘটের হুঁশিয়ারি ঘিরে পরিষেবা সচল রাখা নিয়ে চিন্তায় অর্থমন্ত্রক। ধর্মঘটের প্রভাব যাতে সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে বেশি না পড়ে, তা নিশ্চিত করতে বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর একটি উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে অর্থমন্ত্রকের অধীনস্থ ফিন্যান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্ট। বৈঠকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কগুলির প্রধানদের পাশাপাশি ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন ও নাবার্ডের প্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে। ধর্মঘটের কারণে সম্ভাব্য সমস্যা, ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখার উপায় এবং বিকল্প ব্যবস্থা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।

[youtube-feed feed=1]
Read More

Latest News