HomeScrollটানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত
Asian Games 2026

টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে হারিয়ে সোনা জিতল ভারত

ম্যাচের মোড় ঘুরিয়েছে আসলে ওয়াশিংটন সুন্দরের ১৮ তম ওভার

ওয়েব ডেস্ক: টানটান উত্তেজনার ম্যাচে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতল ভারতের ছেলেদের ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে ২১১ করেছিল শ্রেয়স আইয়ারের দল। পিচে যে পরিমাণ স্পিন হচ্ছিল, তাতে বড় ব্যবধানে জয়ের আশা করা যাচ্ছিল। কারণ ভারতের কাছে তিনজন স্পেশ্যালিস্ট স্পিনার ছিল। কিন্তু পাকিস্তান লড়ল, বলা ভালো পাকিস্তানের একজন ব্যাটার লড়াই করলেন, একাকী। তিনি হাসান নওয়াজ।

ম্যাচ শেষ ওভার পর্যন্ত গেল নওয়াজের জন্যই। ইনিংসের একেবারে শেষ বলে আউট হলেন তিনি। ৫১ বলে তাঁর ৯৬ রানের ইনিংস মনে থাকবে। সেঞ্চুরিটা পেলেন না সেটা দুর্ভাগ্য। শেষ ওভারে শিবম দুবে যখন বল করতে এলেন, পাকিস্তানের জিততে দরকার ছিল ৩৩ রান। প্রায় অসম্ভব কাজ। ম্যাচের মোড় ঘুরিয়েছে আসলে ওয়াশিংটন সুন্দরের ১৮ তম ওভার। ওই ওভারে আট রান হয়, আর তারপরের ওভারে জসপ্রীত বুমরা দেন ১১।

আরও পড়ুন: ব্যাটে ২০০ পার, সোনা জয়ের ভার এবার বুমরা-অক্ষরদের 

প্রথমে ব্যাট করে ভারত ২১১ করে। সবথেকে বড় অবদান ওপেনার অভিষেক শর্মার। ২৮ বলে ৬১ রানের বিস্ফোরক ইনিংস খেললেন তিনি। মারলেন তিনটে চার এবং সাতটা ছয়। সঞ্জু স্যামসন ছাড়া সবাই এত বড় ইনিংস গড়তে সাহায্য করেছেন। অধিনায়ক অবশ্য বল বেশি নষ্ট করেছেন। মাঝের দিকে রান চেপে এসেছিল, উইকেট পড়ে গেছিল পরপর কয়েকটা। তবে তিলক ভার্মা ২২ বলে ৫১ রানের চোখধাঁধানো ইনিংস খেলে ২০০ পার করালেন। ১৫ বলে ২৭ রানের ভালো ইনিংস খেললেন শিবম দুবেও।

প্রথম দিকে ভারতীয় বোলাররা নিয়ন্ত্রণে ছিলেন। কিন্তু রবি বিষ্ণোই আসার পর পাকিস্তানের রানের গতি বাড়তে থাকল। তাঁকে যথেচ্ছ পেটালেন নওয়াজ। তিন ওভারে ৪৪ রান দিয়েছেন বিষ্ণোই। বাধ্য হয়ে ষষ্ঠ বোলার হিসেবে দুবেকে টানলেন শ্রেয়স। দুবে তাঁর প্রথম বলেই তুলে নেন সাইম আয়ুবকে যিনি নওয়াজের সঙ্গে ভালো পার্টনারশিপ গড়ছিলেন।

[youtube-feed feed=1]
Read More

Latest News