HomeScrollঅন্ধ্রপ্রদেশের ফার্মা কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, মৃত্যু ৫ শ্রমিকের, গুরুতর জখম ১০
Andhrapradesh

অন্ধ্রপ্রদেশের ফার্মা কারখানায় ভয়াবহ বয়লার বিস্ফোরণ, মৃত্যু ৫ শ্রমিকের, গুরুতর জখম ১০

তিরুপতি জেলার শ্রী সিটিতে একটি ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন পাঁচ শ্রমিক। গুরুতর আহত হয়েছেন আরও ১০ জন। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে জরুরি পরিষেবা দল।

ওয়েব ডেস্ক : অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) তিরুপতি জেলায় ভয়াবহ দুর্ঘটনা। শ্রী সিটির একটি বেসরকারি ওষুধ কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত্যু হয়েছে পাঁচ শ্রমিকের। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ১০ জন। শনিবারের এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, শ্রী সিটির টিআইএল হেলথকেয়ার নামে একটি ফার্মাসিউটিক্যাল সংস্থায় আচমকাই বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কারখানার ভিতরে থাকা শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।

আরও খবর :  জ্ঞানেশ কুমার ইস্তফা না দিলে ১০ অক্টোবর দিল্লিতে ফের আন্দোলনের ডাক অভিজিৎ দীপকের

জানা যাচ্ছে, দুর্ঘটনায় আহত শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন অন্ধ্রপ্রদেশের শিক্ষা ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ।

ঠিক কী কারণে বয়লারটিতে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। কারখানার নিরাপত্তা ব্যবস্থা এবং বিস্ফোরণের আগে সেখানে কী পরিস্থিতি ছিল, সেগুলিও তদন্ত করে দেখা হচ্ছে। দুর্ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে প্রশাসন।

[youtube-feed feed=1]
Read More

Latest News