Homeকলকাতাসঙ্গীত জগতে নয়া প্রযুক্তি, এল সিগনেচার প্লাস মিক্সিং কনসোল  
Soundcraft Signatutre Plus Series

সঙ্গীত জগতে নয়া প্রযুক্তি, এল সিগনেচার প্লাস মিক্সিং কনসোল  

আমরা যে সঙ্গীতসুধার স্বাদ আস্বাদন করি তার নেপথ্যে রয়েছে অনেক কারিগরি বিদ্যা, তা ক'জন জানে

ওয়েব ডেস্ক: গানবাজনা শুনতে কে না ভালোবাসে। কিন্তু আমরা যে সঙ্গীতসুধার স্বাদ আস্বাদন করি তার নেপথ্যে রয়েছে অনেক কারিগরি বিদ্যা, তা ক’জন জানে। সম্প্রতি কলকাতায় ‘লঞ্চ’ হল তেমনই এক কারিগরি বিদ্যার অপূর্ব ফসল। হরমন প্রফেশনাল সলিউশনের সহযোগিতায় স্যালিট্রনিক্স সংস্থা বাজারে আনল নতুন অ্যানালগ মিক্সিং কনসোল ‘সাউন্ডক্র্যাফট সিগনেচার প্লাস সিরিজ’। একেবারে নতুন অডিও প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে এই যন্ত্রটি।

আরও পড়ুন: মহালয়া পর্যন্ত বন্ধ রেড রোড, বিকল্প রাস্তা কী কী? গাড়ি ঘুরবে কোন পথে?

কলকাতার তাজ হোটেলের রাজ কুটিরে গত ৩ অক্টোবর হল এই লঞ্চ অনুষ্ঠান। লাইভ মিউজিক থেকে স্টুডিও রেকর্ডিং, কন্টেন্ট তৈরি সবই করা যাবে এই সাউন্ডক্র্যাফট সিগনেচার প্লাস সিরিজ মিক্সিং কনসোলের সহায়তায়। এই সিরিজে আনা হয়েছে চার রকম কনসোল— সিগনেচার প্লাস ১২, সিগনেচার প্লাস ১৬, সিগনেচার প্লাস ২২ এবং সিগনেচার প্লাস ৩২। এইগুলিতে আছে যথাক্রমে ১২, ১৬, ২২ এবং ৩২টি ইনপুট চ্যানেল।

[youtube-feed feed=1]
Read More

Latest News