HomeScrollচশমার দোকানে বেআইনি চক্ষু চিকিৎসা! রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের
Calcutta High Court

চশমার দোকানে বেআইনি চক্ষু চিকিৎসা! রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

নদিয়ার এক আই ক্লিনিকের মালিক বেআইনি ভাবে চোখের চিকিৎসা করছেন দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়

ওয়েব ডেস্ক: আই ক্লিনিকের নামে চশমার দোকানে বেআইনিভাবে চোখের চিকিৎসা করছেন কারা তা রাজ্যকে খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি ওম নারায়ণ রাইয়ের বেঞ্চের নির্দেশ:–

* গোটা রাজ্যে যে সব চশমার দোকান রয়েছে সেখানে কোনও বেআইনি ক্নিনিক্যাল মেডিক্যাল প্র‍্যাকটিস হয় কি না তা খতিয়ে দেখতে হবে।

* যে সমস্ত অপটোমেট্রিস্ট (যারা শুধুমাত্র চোখের পাওয়ার চেক করতে পারে এবং প্রাথমিক কিছু চিকিৎসা করতে পারে) তারা আইন সঙ্গত ভাবে ব্যবসা করছে কি না তা যাচাই করতে হবে।

আরও পড়ুন: ডিজি সিদ্ধিনাথ গুপ্তার মেয়াদ আরও ছ’ মাস বাড়াল কেন্দ্র

* যারা আইন মেনে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই।

* রাজ্যকে ১১ ডিসেম্বর ফের রিপোর্ট দিতে জমা করতে হবে।

প্রসঙ্গত, নদিয়ার এক আই ক্লিনিকের মালিক বেআইনি ভাবে চোখের চিকিৎসা করছেন দাবি করে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। প্রাথমিক বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “এখনও গ্রেফতার করা হয়নি ওই ব্যক্তিকে?”

তারপরই প্রধান বিচারপতির বেঞ্চে ওই ক্লিনিকের আইনজীবী জানান, আই ক্লিনিকের  ক্লিনিক্যাল অংশ আগামী ২ ঘণ্টার মধ্যে আপাতত বন্ধ রাখা হবে বলে বোর্ড দিয়ে জানিয়ে দেওয়া হবে। তবে চশমার দোকান যেমন চলছে চলবে। বাকি স্বাস্থ্য দফতরের প্রয়োজনীয় লাইসেন্স পেলে তবে ফের খোলা হবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News