HomeBig newsগোল-অ্যাসিস্টে শেষ মেসি-ঝড়, চোখের জলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় কিংবদন্তির
Lionel Messi

গোল-অ্যাসিস্টে শেষ মেসি-ঝড়, চোখের জলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় কিংবদন্তির

আবেগঘন বিদায়ে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। গোলের পাশাপাশি জোড়া অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে বেনিনের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয় এনে দিলেন কিংবদন্তি তারকা।

ওয়েব ডেস্ক :আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির (Lionel Messi) শেষ ম্যাচটা যেন লেখা ছিল রূপকথার মতো করেই। বুয়েনস আইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জিতল আর্জেন্টিনা (Argentina)। আর বিদায়ী ম্যাচে নিজে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও দুটি গোল করিয়ে রাতটাকে স্মরণীয় করে রাখলেন ৩৯ বছর বয়সি মেসি।

ম্যাচ শুরুর আগেই আবেগে ভেসে যায় গোটা স্টেডিয়াম। জাতীয় সঙ্গীতের সময় তিন সন্তানকে পাশে নিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি মেসি। মাঠে নামার আগে তাঁর ১০ নম্বর জার্সির বিশাল প্রতিকৃতি ও ‘গ্রাসিয়াস’ বার্তা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ম্যাচের ১০ মিনিটেও মেসির সম্মানে খেলা থামিয়ে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।

আরও খবর : ভারত আরও গোল করলে সমস্যায় পড়তাম, স্বীকারোক্তি ফোরলানের

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নেয় আর্জেন্টিনা (Argentina)। ৪৮ মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি। এরপর ৬১ মিনিটে মেসির পাস থেকেই গোল করে ব্যবধান বাড়ান নিকো পাজ। এরপর আসে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন মেসি (Lionel Messi) । জাতীয় দলের জার্সিতে এটি তাঁর ১২৬তম গোল। শেষ ম্যাচে মেসি সরাসরি আর্জেন্টিনার তিনটি গোলেই অবদান রাখলেন।

শেষ বাঁশি বাজার পর সতীর্থ, প্রতিপক্ষ এবং সমর্থকদের আবেগে ভেসে যান মেসি। ড্রোন শো ও বিশেষ শ্রদ্ধার মাধ্যমে শেষ হয় এই ঐতিহাসিক বিদায়। ২১ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি টেনে মেসি আর্জেন্টিনার হয়ে ২০৮টি ম্যাচে ১২৬ গোল করে সর্বোচ্চ গোলদাতা এবং সর্বাধিক ম্যাচ খেলা ফুটবলার হিসেবে বিদায় নিলেন। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ, কোপা আমেরিকা-সহ একাধিক সাফল্যের পর এবার জাতীয় দলের জার্সিকে বিদায় জানালেন ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কিংবদন্তি। মেসির শেষ ম্যাচের স্কোরলাইন হয়তো ৩-০, কিন্তু এই রাতের আসল গল্প ছিল এক কিংবদন্তিকে ভালোবাসা ও কৃতজ্ঞতায় বিদায় জানানো।

[youtube-feed feed=1]
Read More

Latest News