Saturday, June 13, 2026
HomeBig newsসওয়াল পাল্টা সওয়ালে উত্তপ্ত হাইকোর্ট, ট্রাবেল মেকারদের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত
Trouble Maker Verdict

সওয়াল পাল্টা সওয়ালে উত্তপ্ত হাইকোর্ট, ট্রাবেল মেকারদের মামলার শুনানি শেষ, রায়দান স্থগিত

কেউ কিছু করলে পদক্ষেপের কথা বলা হয়েছে, এটা ব্ল্যাঙ্কেট নয়, জবাব কমিশনের আইনজীবীর

ওয়েবডেস্ক-  দ্বিতীয় দফার ভোটে ট্রাবেল মেকার মামলা নিয়ে উত্তপ্ত হল হাইকোর্ট। কমিশনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে পাল্টা সওয়াল করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অপরদিকে পাল্টা জবাব দেন কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করে। রায়দান শেষে শুনানি স্থগিত।

প্রসঙ্গত, ফের ট্রাবেল মেকারদের (Trouble Maker) বা অশান্তি সৃষ্টিকারীদের নামের তালিকা (Name List) প্রকাশ নিয়ে আদালত পর্যন্ত জল গড়ায়। হাইকোর্ট (High Court) নির্দেশ দেওয়ার পরেও কেন তালিকা দিয়ে ৩৫০ জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলল কমিশন (Election Commission )? এই অভিযোগ তুলে আদালতে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Lawyer Kalyan Banerjee)। আজই শুনানির আবেদন জানানো হয়। সেই মতো মামলা দায়ের করার অনুমতি দেন প্রধান বিচারপতি।

আবেদনকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আদালত আগে ওই তালিকায় স্থগিতাদেশ দিয়েছিল। আগের তালিকার অনেক নাম এখানে আছে। ৪০০০ নাম হয়ে গিয়েছে। আমরা কি গণতান্ত্রিক দেশে আছি? পাল্টা কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, ২৭ ও ২১ তারিখের ডিজিপিকে দেওয়া নোটিস (চিঠি )খারিজ করা হয়েছে।

বিচারপতি পার্থসারথি সেন সওয়াল জবাব শুনে বলেন, তাহলে তো এই মামলা আরও গুরুত্বহীন হয়ে পড়ল এই মামলা শুনানির প্রয়োজন নেই।
আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, নোটিস মামলার একটি দিক মামলার অপর একটি দিক আছে সেগুলি আদালতের সামনে তুলে ধরছি। সজল কান্তি বারিককে দুর্নীতির মাস্টারমাইন্ড বলা হয়েছে। এটা কি ইলেকশন কমিশনের কাজ। বিজেপি প্রার্থীর হয়ে ভোট সংরক্ষিত করা। নোটিশ উইথড্র করা যায় মাইন্ড পাল্টানো যায় না। এরা বলছে ফ্রি ও ফেয়ার ইলেকশন করাবে? এঁদের টার্গেট ভবানীপুর কেন্দ্র। একাধিকজনের নাম উল্লেখ করে ভয় দেখানোর কথা বলা হচ্ছে। রাজ্য সহ কলকাতায় কি হচ্ছে সেটা স্পষ্ট হওয়া দরকার। গতকাল আমি নিজে থানায় গিয়েছিলাম। আমি ৪ বারের সাংসদ। কালীঘাট থানার ওসি আমায় হুমকি দিয়েছে। আমাকেও গ্রেফতার করা হতে পারে। রাত নটায় ফিরহাদ হাকিমের বাড়িতে ৩ ব্যাটেলিয়ন এনে হুমকি দেওয়া হয়েছে। একজন পুলিশ পর্যবেক্ষক বিজেপির প্রার্থীর সঙ্গে বৈঠক করছে। একজন এসে নিজেকে সিংহাম পরিচয় দিচ্ছে।

আরামবাগের সাংসদ আক্রান্ত হয়েছে। তিনি একজন মহিলা। বাইরের রাজ্য থেকে যাঁরা আসছেন তাঁরা ভয়ের পরিবেশ তৈরি করছেন। কগ্নিজেবেল অফেন্স করলে গ্রেফতার করা হোক। এমনকি আদালতও বলতে পারে না গ্রেফতার করুন। শ্রীরামপুর বিধানসভার বিজেপি প্রার্থী ভোটারদের প্রলোভনের জন্য টাকা দিচ্ছে। তাঁদের গ্রেফতার করা হচ্ছে না। সমস্ত পর্যবেক্ষকদের রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে দায়িত্ব পালনের কথা বলা হয়। এরা প্রার্থী কর্মী সমর্থকদের ভয় দেখাচ্ছে। নোটিস দিয়ে কাউকে ২৯ তারিখের আগে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না।

যিনি নিজেকে সিংহম পরিচয় দিচ্ছেন অজয়পাল শর্মা। তিনিও যাতে এভাবে ভোটারদের সন্ত্রস্ত না করেন সেই নির্দেশ দেওয়া হোক। কালীঘাটের ওসির ব্যবহারে আমি স্তম্ভিত।

অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, আমি আবেদনকারীদের সমর্থন করি। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, আইএএস অফিসারদের সরানো হল। আইনের কোনও ধারায় কি উচ্চ পদস্থ অধিকারিকদের ডিসপ্লেস- এর ক্ষমতা রয়েছে? নিজস্ব এক্তিয়ারের বাইরে পুলিশ অফিসারদের আয়ত্ত্ব করা যায়? আজ বিকেল ৫টার মধ্যে আবার কোনও নোটিস দেওয়া হবে না এর কোনও কারণ নেই।
কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ডিজিকে নোটিফিকেশন পাঠিয়ে দেওয়া হচ্ছে। তিনি সার্কুলেট করছেন।
কমিশনের আইনজীবী জিষ্ণু চৌধুরী বলেন, নোটিফিকেশন দেখুন। এটা ব্ল্যাঙ্কেট নয়। কেউ কিছু করলে তখন পদক্ষেপের কথা বলা হয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে। ৩ টে কন্ট্রোল রুম হয়েছে অভিযোগ নেওয়ার জন্য।
* রাজভবনে কন্ট্রল রুম।
* CEO অফিসে কন্ট্রোল রুম।
* থানাতে কন্ট্রোল রুম

এই কন্ট্রোল রুম থেকেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কমিশন সিদ্ধান্ত নিছে।
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফের সওয়াল, রাজভবনে কন্ট্রোল রুম আশ্চর্য ব্যাপার! আদালত নির্দেশ জারি করুক যে অবজারভাররা যেন হুমকি না দেয়। শুনানি শেষ রায় স্থগিত। রাজভবনে অভিযোগ গ্রহণের কন্ট্রোলরুম জাতীয় নির্বাচন কমিশনের এই সওয়ালে আশ্চর্য প্রকাশ এজলাসে উপস্থিত আইনজীবীরা।

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot tikus4d https://tikus4dlink.com situs slot gacor PAKDE4D AMANAHTOTO AMANAHTOTO Pakde4D slot gacor hari ini SlotPoker188 kecak4d