HomeScrollসরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড়...
Women Free Bus Ride

সরকারি বাসে বিনামূল্যে যেতে চাইলে মানতে হবে শর্ত, কোন কোন বাসে ছাড় মিলবে

বিনামূল্যে সরকারি বাসে সফর করতে মহিলাদের মানতে হবে এই শর্ত

কলকাতা: বিজেপির নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি ছিল এরাজ্যে ক্ষমতায় এলে দিল্লির ধাঁচে মহিলারা সরকারি বাসে (Women Free Bus Ride) সম্পূর্ণ বিনামূল্যে পরিষেবা পাবেন। এবার ১ জুন থেকে পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য শুরু হচ্ছে বিনামূল্যে সরকারি বাস পরিষেবা (Government Bus Service)। রাজ্য সরকারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই সুবিধা শুধুমাত্র পশ্চিমবঙ্গের মহিলারাই পাবেন। পরিষেবা পেতে প্রয়োজন হবে আধার কার্ড, ভোটার আইডি ও ঠিকানার কোনও একটি প্রমাণপত্র। এই মর্মেই শর্তসাপেক্ষে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যের পরিবহন দফতর। তাতেই উল্লেখ করা হয়েছে কোন কোন বাসে কারা এই সুবিধা পাবেন।

পরিবহন দফতরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাই বিনামূল্যে সরকারি বাসে ফ্রি পরিষেবা পাবেন। রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাস যেমন-WBTC, NBSTC, SBSTC বাসগুলিতে এই সুবিধা মিলবে। শুধু শহরের মধ্যেই নয়, দূরপাল্লার সরাকির বাসেও বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা।, পশ্চিমবঙ্গের সকল মহিলাদের একটি ‘স্মার্ট কার্ড’ (QR কোড-সহ ডিজিটাল কার্ড) দেওয়া হবে। সেই কার্ড ব্যবহার করেই মহিলারা বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। নিখরচায় সরকারি বাসযাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করবে রাজ্য সরকার। এই স্মার্ট কার্ড ব্যবহার করেই সরকারি বাসে ফ্রি যাতায়াতের সুবিধা মিলবে।

আরও পড়ুন:অন্নপূর্ণা ভান্ডারের উপভোক্তা তালিকা ভোটার তালিকা যাচাই করেই

পরিবহণ দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সমস্ত মহিলাই এই সুবিধা পাবেন। সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, যে ১১ পরিচয় পত্র প্রত্যেকের থাকে, তার মধ্যে একটি সরকারি বাসে যাতায়াতের সময় কাছে রাখতে হবে। কন্ডাক্টরকে বাধ্যতামূলকভাবে সেই পরিচয় পত্র দেখবেন। যতই ভিড় হোক না কেন, সেই পরিচয় পত্র দেখতে হবে কন্ডাক্টরকে। তারপর কন্ডাক্টর নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে একটি কুপন ইস্যু করবে ওই মহিলা যাত্রীর জন্য। প্রতিমাসে যে পরিমান টিকিট ইস্যু হবে, রাজ্য সরকার সমপরিমাণ টাকা গড় হিসেব ধরে পরিবহন দফতর বা নিগমকে দিয়ে দেবে।

[youtube-feed feed=1]
Read More

Latest News