Tuesday, April 7, 2026
HomeScrollকালো করে এল আকাশ, বিকেলেই নামল সন্ধ্যা, তুমুল বৃষ্টি শহরে সঙ্গে কালবৈশাখী
Kolkata Weather

কালো করে এল আকাশ, বিকেলেই নামল সন্ধ্যা, তুমুল বৃষ্টি শহরে সঙ্গে কালবৈশাখী

প্রবল ঝড়-বৃষ্টি আসছে, রেড অ্যালার্ট কোন কোন জেলায়?

কলকাতা: কালো করে এল আকাশ, বিকেলেই নামল সন্ধ্যা। অক্ষরে-অক্ষরে মিলল আবহাওয়া অফিসে পূর্বাভাস। সোমবারের পর মঙ্গলবারও কলকাতা (Kolkata Rainfall) সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু কালবৈশাখী (Kalbaisakhi Storms) সঙ্গে তুমুল বৃষ্টি, দোসর বাজ। ইতিমধ্যেই কয়েকটি জেলায় জারি লাল সর্তকতা। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে প্রচণ্ড বজ্রপাতের সঙ্গে ঝড়বৃষ্টির (Thunderstorm Red Alert) পূর্বাভাস দেওয়া হয়েছে। সেইসঙ্গে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিমি। কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত অন্তত ৩ দিন ঝড়-বৃষ্টি চলবে। বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও। উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার রাতেও প্রবল-ঝড় বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে গেছে। বেশ কিছু রাস্তাও বন্ধ হয়ে যায়। হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাতে ঝড় বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা বেশ কিছুটা কমে যায়। মঙ্গলবারও বিকেল হতেই বিরাট ভোলবদল আবহাওয়ার৷ রাজ্যের চার জেলায় কালবৈশাখী ঝড়, সঙ্গে তুমুল বৃষ্টি৷  আবহাওয়া অফিস থেকে জারি করা হয়েছে ইয়লো অ্যালার্ট। যেখানে বলা হয়েছে, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে বজ্রবিদ্যুতের সঙ্গে ঝড়বৃষ্টি। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় কমলা সতর্কতা রয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী বইতে পারে। অন্যদিকে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার ও আলিপুরদুয়ারে। লাল সকর্কতা রয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায়। এই সময়ে বাতাসের গতি থাকবে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।

আরও পড়ুন:সারদা কর্তার জামিন মামলায় রাজ্যকে তুলোধোনা হাইকোর্টের, CBI-কেও ভর্ৎসনা

এদিন বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে তুমুল ঝড়বৃষ্টির দাপট দেখা যেতে পারে। ঝড়ের গতিবেগ ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বুধবার পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া ও উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চললেও ওই দিন বিকেলের পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হবে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় টানা ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তার সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। লাগাতার ঝড়বৃষ্টির দাপটে লাগামছাড়া গরম থেকে কিছুটা নিস্তার মিলেছে।উত্তরবঙ্গেও প্রায় প্রতি দিনই ঝড়-বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার ও বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহারে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot slot gacor situs slot gacor situs togel situs toto