Wednesday, April 1, 2026
HomeScrollশিলিগুড়ি পুরবাজেটে বরাদ্দ বড় অঙ্কের টাকা, মাটিগাড়ায় ঘোষণা একাধিক প্রকল্পের
Siliguri

শিলিগুড়ি পুরবাজেটে বরাদ্দ বড় অঙ্কের টাকা, মাটিগাড়ায় ঘোষণা একাধিক প্রকল্পের

পুর বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকা

শিলিগুড়ি: রাজ্য বাজেটের (State Budget 2026) পরই শিলিগুড়ি (Siliguri) পুরনিগমের (SMC) বার্ষিক বাজেট পেশ করা হল। এবার পুর বাজেটে বরাদ্দ রাখা হয়েছে ৬৩৮ কোটি ৪২ লক্ষ টাকা, যা গত বছরের ৬২৩ কোটি ৪২ লক্ষ টাকার তুলনায় বেশি। বাজেট অধিবেশনে মেয়র, চেয়ারম্যান, শাসকদলের পাশাপাশি বিরোধী কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। শিলিগুড়িকে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে তুলে ধরে কেন্দ্রের কাছে ‘জাতীয় গুরুত্বের শহর’ ও ‘বৈচিত্র্যের শহর’ হিসেবে স্বীকৃতির দাবিও জানানো হয়েছে।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর ফ্লেক্সে বিজেপির পোস্টার! খড়িবাড়িতে লিখিত অভিযোগ দায়ের তৃণমূলের

পর্যটন ও পরিকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের ঘোষণা করা হয়েছে। মাটিগাড়ায় দেশের বৃহত্তম মহাকাল মন্দির নির্মাণের ভিত্তিপ্রস্তর ইতিমধ্যেই স্থাপন হয়েছে, যা উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে বড় ভূমিকা নেবে বলে আশা। পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটার রিচা ঘোষের নামে মাটিগাড়ায় আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। কাওয়াখালিতে একটি আধুনিক কনভেনশন সেন্টারের কাজও দ্রুত এগোচ্ছে।

এদিকে রাজ্য বাজেটেও একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক অনুদান ৫০০ টাকা বাড়ানো, কর্মহীন যুবকদের জন্য মাসিক ১৫০০ টাকার ভাতা, সিভিক ভলান্টিয়ার ও আশা–অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধি—এসব সিদ্ধান্তের প্রভাব শিলিগুড়িতেও পড়বে বলে মনে করা হচ্ছে। বর্ধিত পৌর বাজেট বাস্তবায়িত হলে শহরের পরিকাঠামো ও পর্যটন শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রশাসনের।

mm
জয়িতা চৌধুরি
২০২৪ সালের অক্টোবর মাস থেকে কলকাতা টিভি ডিজিটালে কর্মরত। তাঁর এর আগে একাধিক ওয়েব মিডিয়ায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম ও মাস কমিউনিকেশনে মাস্টার্স করেছেন। জার্নালিজমে স্নাতকোটত্তর স্তরে পড়াশোনা করার সময়ে সর্বভারতীয় সংবাদ মাধ্যম থেকে ইন্টার্নশিপের মাধ্যমেই তাঁর সংবাদ জগতে হাতেখড়ি। ক্রাইম, পলিটিক্যাল ও বিনোদন, লাইফস্টাইলের খবর লেখেন। খবরে থাকাই তাঁর নেশা।
Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot