পশ্চিম মেদিনীপুর: এবছর বাংলা জুড়ে ব্যাপক ফলন পেয়েছেন আলু চাষিরা (Potato Farmers)। রাঢ় বাংলার ক্ষেতে গেলেই দেখা এখন দেখা মিলবে নতুন আলুর পাহাড়। কিন্তু ২০২৩ সালে রাজ্যের চাষিদের জন্য ভিনরাজ্যে আলু বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল রাজ্য। তাই এবছর এত বেশি ফলনের পর আলু সঠিকভাবে সংরক্ষণ না হলে কী হবে, সে চিন্তায় ঘুম উড়েছে কৃষকদের। তবে এবার রাজ্যের চাষিদের আশ্বস্ত করলেন মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার চন্দ্রকোণার প্রচারমঞ্চ (Chandrakona Rally) থেকে তিনি আলু চাষিদের বড় প্রতিশ্রুতি দেন।
এদিন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) প্রচারমঞ্চ থেকে মমতা আলু চাষিদের একের পর এক প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আলু চাষিদের একটা সমস্যা আছে। আলুচাষির আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে। চাষিদের শস্যবিমা আছে। ভয় পাবেন না। আমরা ৩০ শতাংশ কোল্ড স্টোরেজ করেছি। যেটায় যা আলু কিনতে পারব, ঢোকাব। আইসিডিএস, মিডডে মিলের জন্য কিনব।” তিনি এদিন এও বলেন যে, রাজ্যকে দেওয়ার পর বাকি আলু যদি কেউ বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, তাতে রাজ্যের কোনও আপত্তি নেই বলেও জানান মমতা।
আরও পড়ুন: টিকিট না পেলে বিরোধিতা কেন? বেলদা থেকে দলের উদ্দেশ্যে কড়া বার্তা মমতার
এর পরেই তিনি আলু চাষিদের সঙ্গে রাজনীতি করার অভিযোগে বিজেপিকে (BJP) নিশানা করেন। চন্দ্রকোণার সভা থেকে মমতা বলেন, “কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছে। আমি নাম জানি। তাদের বলব আপনারা অন্যান্য ব্যবসা ভালো করে করুন। গরিবদের পেটে লাথি মারবেন না। তাদের আলু নিয়ে রাজনীতি করবেন না। আমি রাজনীতি করতে দেব না।”
দেখুন আরও খবর:







