Wednesday, February 11, 2026
HomeScroll“সবথেকে বড় ভোগী…,” ইমামদের সভা থেকে যোগীকে তোপ মমতার

“সবথেকে বড় ভোগী…,” ইমামদের সভা থেকে যোগীকে তোপ মমতার

কলকাতা: ওয়াকফ (WAQF) আইনের বিরুদ্ধে প্রতিবাদের আগুনে জ্বলছে মুর্শিদাবাদ (Murshidabad Unrest)। অশান্তির আঁচ ছড়িয়ে পড়েছে আরও একাধিক জেলায়। ইতিমধ্যে মুর্শিদাবাদের নাগরিকদের অশান্তি থামানোর আর্জি জানিয়ে বক্তব্য রেখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তা সত্ত্বেও বাগে আসেনি অশান্তির আগুন। এই বিষয়টি নিয়ে গতকাল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) তৃণমূল সরকারকে নিশানা করেন। আর এবার যোগীকে কটাক্ষ করলেন মমতা।

বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সঙ্গে বৈঠক মঞ্চে উত্তরপ্রদেশ পুলিশের ‘এঙ্কাউন্টার’ ইস্যুতে নিশানা করেন যোগী সরকারকে। এদিন মমতা বলেন, “আজকে বড় বড় কথা বলছেন যোগী। ক’জনকে লোককে এনকাউন্টারে মেরেছেন?” এখানেই শেষ নয়, মহাকুম্ভের একাধিক দুর্ঘটনা এবং এর ফলে পুণ্যার্থীদের মৃত্যুকে নিশানা করে মমতা বলেন, “মহাকুম্ভে কতজনের মৃত্যু হয়েছে? হিসেব দিন।”

আরও পড়ুন: মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কাকে নিশানা করলেন মমতা?

উল্লেখ্য, মঙ্গলবার মুর্শিদাবাদের অশান্তি প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, “বাংলা জ্বলছে। দাঙ্গাবাজদের একটাই দাওয়াই ডান্ডা।” এদিন তিনি আরও অভিযোগ করেন, “ধর্মনিরপেক্ষতার নামে তারা দাঙ্গাবাজদের স্বাধীনতা দেওয়া হচ্ছে। এই নৈরাজ্য বন্ধ হওয়া উচিৎ। যারা হিংসা ছড়াচ্ছে, তাদেরই শান্তির দূত বলে আখ্যা দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী।”

তবে বুধবার নেতাজি ইন্ডোর থেকে বিজেপিকে সাফ বার্তা দিয়ে মমতা বলেন, “আমাদের উপর ভরসা রাখুন। যতদিন থাকব হিন্দু-মুসলিম বিভাজন করতে দেব না। বিজেপি সরকারে এলে তো খেতেও দেবে না। মাছ-মাংস সব বন্ধ করে দেবে।”

দেখুন আরও খবর: 

Read More

Latest News

toto DEPOBOS https://valebasemetals.com/join-us/ evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast