Thursday, March 26, 2026
HomeBig newsপাণ্ডবেশ্বর থেকে SIR নিয়ে কমিশনকে তোপ মমতার, কী বললেন?
Mamata Banerjee

পাণ্ডবেশ্বর থেকে SIR নিয়ে কমিশনকে তোপ মমতার, কী বললেন?

কেন এখনও লিস্ট টাঙানো হল না? প্রশ্ন মমতা'র

ওয়েব ডেস্ক : সম্প্রতি এসআইআর প্রক্রিকায় ‘বিবেচনাধীন’দের তালিকা (Under adjudication List) প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। তা নিয়েও জোর বিতর্ক তৈরি হয়েছিল। কারণ, এই তালিকায় বৈধ ভোটারদেরকেও ‘বিচারাধীন’দের তালিকায় ঢোকানোর অভিযোগ উঠেছিল। এর পরেই ‘বিবেচনাধীন’দের তালিকা নিয়ে পাণ্ডবেশ্বর (Pandaveswar) থেকে কমিশনকে আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশ্ন তুলেছেন, ‘বিবেচনাধীন’দের তালিকা প্রকাশ হলেও, কেন এখনও লিস্ট টাঙানো হল না?

এদিন মমতা (Mamata Banerjee) বলেছেন, “তিনদিন আগে নাকি তালিকা প্রকাশিত হল। এখনও কেন সব জায়গায় লিস্ট টাঙানো হল না? উত্তর দিন।” তিনি আরও বলেছেন, বিচারাধীনদের যে ৪০ শতাংশ নাম তালিকায় উঠেছে, তার ক্রেডিট আমাদের। সঙ্গে তিনি বলেছেন, এর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। দিনের পর দিন রাস্তায় পড়েছিলাম। মমতা আরও বলেছেন, যাদের নাম বাদ গিয়েছে তাদের তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের নথি নেওয়া হবে। বিনা পয়সায় তাঁদের জন্য উকিলের ব্যবস্থা করা হবে। যাতে কারোর নাম বাদ না যায়।

আরও খবর : ‘বিপুল ভোটে জিতবেন, এটাই হবে মমতার জবাব’ অভয়ার মায়ের সমর্থনে মন্তব্য দিলীপ ঘোষের

সোমবার রাতে প্রকাশিত হয়েছিল, প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। সেই তালিকায় ৬০ লক্ষ বিচারাধীনদের মধ্যে ৩২ লক্ষ নাম নিষ্পত্তি করা হয়। তাদের মধ্যে, ১৩ লক্ষ নাম নতুন করে বাদ পড়েছে। কিন্তু অভিযোগ, এখনও সেই সব তালিকার লিস্ট এখনও টাঙানো হয়নি। আর এ নিয়ে সরব হলেন মমতা (Mamata Banerjee)।

এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন (Election Commission)। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। ‘বিবেচনাধীন’ ভোটার নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক তরজা অব্যাহত। পাশাপাশি, মঙ্গলবার মধ্যরাতে কমিশনের ওয়েবসাইটে সমস্ত ভোটারের নাম ‘বিবেচনাধীন’ দেখানো নিয়ে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin situs bola WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto