Sunday, March 29, 2026
HomeBig newsআজ ফের 'মমতা বনাম নির্বাচন কমিশন'! কখন হবে শুনানি?
SIR

আজ ফের ‘মমতা বনাম নির্বাচন কমিশন’! কখন হবে শুনানি?

আজকের শুনানিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুঙ্গে কৌতূহল!

ওয়েব ডেস্ক : সোমবার ফের সুপ্রিম কোর্টে (Supreme Court) উঠতে চলেছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) সংক্রান্ত মামলা। মূলত এই প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) ভূমিকা ও সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সরব হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গত ৫ ফেব্রুয়ারির শুনানিতে তিনি নিজেই সওয়াল করেছিলেন। তার পরে আজকের শুনানিকে ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তুঙ্গে কৌতূহল।

গত বুধবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে মামলার শুনানিতে সশরীরে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী। বিরল দৃষ্টান্ত তৈরি করে তিনি নিজেই আদালতে সওয়াল করেন। সেই শুনানির পর আজ ফের মামলা ওঠায় প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) কি আবার আদালতে উপস্থিত থাকবেন, নাকি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হবেন? পাশাপাশি, আগের মতো বিশেষভাবে সওয়াল করার সুযোগ তিনি পান কি না, সেদিকেও নজর রয়েছে। সূত্রের খবর, এদিন দুপুর ২টো নাগাদ এসআইআর (SIR) মামলার শুনানি হওয়ার কথা।

আরও খবর : চরম উত্তেজনা ছড়াল দিল্লির একাধিক স্কুলে! কী হল?

এসআইআর (SIR) নিয়ে প্রশাসনিক স্তরেও অনিশ্চয়তা কাটেনি। ভোটার তালিকা সংশোধনের নির্ধারিত সময়সীমা বাড়ানো হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। নবান্ন ও জেলা প্রশাসন সূত্রে খবর, একাধিক জেলার জেলাশাসক কাজ সম্পূর্ণ করতে অতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন। তবে রবিবার গভীর রাত পর্যন্ত সময়সীমা বৃদ্ধির বিষয়ে কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা হয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন প্রক্রিয়া শেষ হবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

অন্যদিকে, বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়ার কাজের জন্য ৮ হাজার ৫০৫ জন গ্রুপ বি আধিকারিক দিতে পারবে রাজ্য সরকার। এ নিয়ে নাকি শনিবার নির্বাচন কমিশনকে (Election Commission) চিঠি দিয়েছে নবান্ন (Nabanna)। গত বুধবার এসআইআর নিয়ে সওয়াল করেছিলেন মমতা (Mamata Banerjee) । সেই সময় কমিশনের আইজীবী জানিয়েছিলেন, এই প্রক্রিয়ার জন্য রাজ্য সরকারের তরফে গ্রুপ-বি অফিসার (Group B Officer) দেওয়া হয়নি। সেই কারণেই রাজ্যের বাইরে থেকেই আধিকারিকদের নিয়ে আসতে হয়েছে। এর পরেই শীর্ষ আদালত নির্দেশ দিয়েছিল, রাজ্য সরকার কত জন গ্রুপ-বি আধিকারিক দিতে পারবে, তা সোমবারের মধ্যে জানাতে হবে কমিশনকে। সেই মতোই নবান্ন জানিয়ে দিয়েছে বলেই খবর।

দেখুন অন্য খবর :

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor situs slot gacor joker toto slot maxwin WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot