Saturday, July 11, 2026
HomeScrollঅবৈধভাবে বর্ডার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! জেলায় জেলায় গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশিরা
Bangladeshi Arrested

অবৈধভাবে বর্ডার পেরিয়ে ভারতে অনুপ্রবেশ! জেলায় জেলায় গ্রেফতার সন্দেহভাজন বাংলাদেশিরা

ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ভারতে বসবাস, বাংলাদেশি কাণ্ডে আর কী তথ্য সামনে এল? দেখুন

ওয়েব ডেস্ক: ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী (India-Bangladesh Border) নদিয়া (Nadia) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায় ফের বাংলাদেশি (Bangladeshi) অনুপ্রবেশের (Infiltration) অভিযোগে গ্রেফতার (Arrest) একাধিক সন্দেহভাজন। পলাশীপাড়ায় দীর্ঘদিন ধরে ভুয়ো পরিচয়ে বসবাস করা এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে মুর্শিদাবাদের জলঙ্গি থানাতেও ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ায় ধৃত যুবকের আসল নাম মহম্মদ তহিদুল ইসলাম। তাঁর বাড়ি বাংলাদেশের মেহেরপুর সদর থানার সিংহটি পশ্চিমপাড়ায়। কয়েক বছর আগে সে অবৈধভাবে ভারতে প্রবেশ করে নদিয়ার পলাশীপাড়া থানার বারুইপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে থাকতে শুরু করে। অভিযোগ, ভারতে এসে নিজের আসল পরিচয় গোপন রেখে ‘সুমন শেখ’ নামে ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করছিল।

আরও পড়ুন: অন্ডালে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২ যুবক

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সকালে পলাশীপাড়া থানার পুলিশ বারুইপাড়ায় অভিযান চালায়। প্রথমে ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তে তাঁর আসল পরিচয় সামনে আসতেই তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে মঙ্গলবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হবে। কীভাবে সে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল এবং ভুয়ো নথিপত্র তৈরির পিছনে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, মুর্শিদাবাদের জলঙ্গি থানাতেও ৭ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এখনও পর্যন্ত ওই ঘটনার কোনও ছবি বা ভিডিও প্রকাশ্যে আসেনি। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WDBOS slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ BWO99 poker idn poker situs slot gacor situs toto istanaslot istanaslot sohibslot AMANAHTOTO slot gacor hari ini AMANAHTOTO premantoto AMANAHTOTO Pakde4D petir188 slot TOTO MACAU AMANAHTOTO kubet NKRISLOT garuda4d https://mybett188.com toto permata888 mataramtoto sumbartoto