Wednesday, March 4, 2026
HomeScrollচলন্ত ট্রেনেই প্রসব, রেল পুলিশের তৎপরতায় বেলদায় হাসপাতালে ভর্তি মা ও সদ্যোজাত
Childbirth on a moving train

চলন্ত ট্রেনেই প্রসব, রেল পুলিশের তৎপরতায় বেলদায় হাসপাতালে ভর্তি মা ও সদ্যোজাত

তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়

বেলদা: চলন্ত ট্রেনের (Moving Train) কামরায় কন্যাসন্তান (New Born Girl Baby) প্রসব করলেন এক পরিযায়ী শ্রমিক পরিবারের গৃহবধূ। বুধবার বিকেলে ডাউন এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট যশবন্তপুর এক্সপ্রেসে (১২৮৬৪) (Down SMVT Bengaluru-Howrah Superfast Yeshwanthpur Express) এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে। রেল পুলিশের (Rail Police)  তৎপরতায় মা ও সদ্যোজাতকে উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে (Belda Super Specialty Hospital) ভর্তি করা হয়েছে। বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ রয়েছেন।

​পুলিশ সূত্রে খবর,  অসমের দারাঙ জেলার ডালগাঁওয়ের বাসিন্দা ৩৫ বছর বয়সি কচিরান নেশা তাঁর স্বামী বাহারুলের সঙ্গে কর্নাটকে থাকতেন। বাহারুল সেখানে চা বাগানে কাজ করেন। প্রসবের সময় এগিয়ে আসায় গত ৩ মার্চ তাঁরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ওড়িশার বালেশ্বর স্টেশন ছাড়ার পরই কচিরান বিবির প্রসব বেদনা শুরু হয়। সহযাত্রী মহিলাদের সহযোগিতায় ট্রেনের মধ্যেই তিনি সন্তানের জন্ম দেন।

আরও পড়ুন- মুর্শিদাবাদে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ!

​খবর পেয়ে টিকিট পরীক্ষক দ্রুত রেল পুলিশকে বিষয়টি জানান। তড়িঘড়ি ট্রেনটি বেলদা স্টেশনে থামানোর ব্যবস্থা করা হয়। সেখান থেকে প্রসূতি ও সদ্যোজাতকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বাহারুল জানান, চিকিৎসকরা এই সপ্তাহে প্রসবের দিন দিয়েছিলেন। তাই তড়িঘড়ি বাড়ি ফিরছিলেন। রেলের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছে ওই পরিবার।

Read More

Latest News

toto DEPOBOS evos gaming

slot gacor

https://www.demeral.com/it/podcast https://rendez-vous.benin-ambassade.fr/profil-d/ https://www.annabelle-candy.com/about/ JUARA88 DEPOBOS idn poker 88 situs slot gacor https://www.demeral.com/it/demeral_software/ BWO99 slot 5000 poker situs slot gacor joker toto slot maxwin slot maxwin situs bola BANDAR80