Tuesday, March 31, 2026
HomeScrollভোটার তালিকায় নাম নেই! সাপ্তাহিক হাট বসতে দিল না মালদার পীরগঞ্জ অঞ্চলের...

ভোটার তালিকায় নাম নেই! সাপ্তাহিক হাট বসতে দিল না মালদার পীরগঞ্জ অঞ্চলের বাসিন্দারা

ভোটার তালিকায় নাম বাদ পড়া নিয়ে রাজ্যজুড়ে তুলকালাম

মালদা- রাজ্য জুড়ে ভোটার তালিকা (West Bengal Assembly Election 2026)  থেকে নাম বাদ পড়া নিয়ে উত্তেজনা।  কোথাও রাস্তা অবরোধ করের বিক্ষোভ আবার কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ। ভোটের আগেই রাজ্যজুড়ে এই অস্থিরতা তৈরি হয়েছে। এবার মালদা (Malda) । মালদহে ভোটার তালিকা (Voter List)  থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে সাপ্তাহিক হাট বসতে দিলেন না মালদার রতুয়া-২নং ব্লকের (Ratua) পীরগঞ্জ (Pirganj) অঞ্চলের বাসিন্দারা। ফলে মঙ্গলবার পীরগঞ্জ অঞ্চলের সাপ্তাহিক অচিনতলা হাট বসল অচিনতলা থেকে প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড় এলাকায়।

জানা গেছে,  এসআইআর প্রক্রিয়ায় রতুয়া-২নং ব্লকের পীরগঞ্জ অঞ্চলের বিভিন্ন বুথে বহু মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে। যার প্রতিবাদে সোমবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটাররা পীরগঞ্জে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। তবে শুধু অবরোধ করেই বিক্ষোভকারীরা ক্ষান্ত থাকেননি। তারা মঙ্গলবার অচিনতলার সাপ্তাহিক হাট বসতে দেননি।

আরও পড়ুন-  বিক্ষোভের চাপে নতি স্বীকার, ময়নাগুড়িতে প্রার্থী বদল বিজেপির 

ফলে মঙ্গলবার অচিনতলার যে হাটের স্থান লোকজনের আনাগোনায় গমগম করতে দেখা যেতে সেখানে শুনশান নিস্তব্ধতা নজরে আসে। এদিকে অচিনতলায় হাট বসতে না দেওয়ার হাটের ব্যবসায়ীদের অনেকেই প্রায় এক কিলোমিটার দূরে পুখুরিয়া অঞ্চলের নওয়াগামা মোড়ে ছোট্ট করে অস্থায়ী হাট বসান। জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে বসেন। যদিও সেভাবে ক্রেতাদের আনাগোনা চোখে পড়েনি।

 

Read More

Latest News

evos gaming

https://www.annabelle-candy.com/about/ JUARA88 situs slot gacor WATITOTO LGO188 DEPOBOS https://www.demeral.com/it/podcast xgo88 WDBOS SLOT GACOR toto togel slot toto togel slot poker slot gacor idn poker 88 slot gacor mix parlay idn slot https://www.annabelle-candy.com/about/ https://www.demeral.com/it/demeral_software/ nobu99 toto slot traveltoto toto slot